জামালপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির পক্ষ থেকে আনন্দ মিছিল
মোঃরাকিব হাসান জামালপুর।
জামালপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহবায়ক কমিটির পক্ষ থেকে আনন্দ মিছিল
রবিবার (২৯ জুন) দুপুরে আলোচনা সভা ও আনন্দ মিছিল জেলা বিএনপি কার্যালয় সামনে থেকে শহরের প্রধান সড়ক হয়ে দয়াময়ী মোড় আনন্দ মিছিল শেষ হয়
নবগঠিত কমিটির আহবায়ক নুরুল মোমেন আকন্দ কাওসার ও সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল মোমিন আকন্দ কাওছারের সভাপতিত্বে ও সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমনের সঞ্চালনায় মিছিল পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহছানুজ্জামান রুমেল,সাজ্জাদ হোসেন পল্টন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্ণেল প্রমুখ।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সকল উপজেলা শহর ওয়ার্ডের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
২০২৭ সালের ২৯ অক্টোবর মুক্তি পাবে প্রভাসের নতুন সিনেমা 'স্পিরিট'। একই সময়ে নিতেশ তিওয়ারির 'রামায়ণ…
প্রাচীনকালের ঘরোয়া সেবা থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক ও ভ্রাম্যমাণ হাসপাতাল ব্যবস্থার সুসংগঠিত বিকাশ ঘটেছিল মধ্যযুগীয়…
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন পাস করা সরকারের জন্য বুমেরাং হতে পারে বলে সতর্ক করেছে টিআইবি।…
স্থবির অর্থনীতি সচল রাখতে গঠিত ২০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল থেকে বন্ধ শিল্প…
আজকের খেলার সূচিতে আফগানিস্তান-জিম্বাবুয়ে ওয়ানডে ম্যাচের পাশাপাশি রয়েছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া টেস্ট এবং ইউরোপের জনপ্রিয় ফুটবল…
অনলাইন বেটিং ও জুয়া-সংক্রান্ত তদন্তের মুখে থাকা মোহাম্মদ রিজওয়ানকে ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি দেওয়া হয়েছে।…
This website uses cookies.