Header Premium (728×90)

জেলা/স্থানীয়

শিরোনাম : স্বাধীনতা তুমি কলমে

মো সাব্বির হোসেন

স্বাধীনতা স্বাধীনতা
তুমি ত ক্লান্তি অবসাদ,
নামেই তুমি স্বাধীনতা
কোথায় মুক্তির স্বাদ?

স্বাধীনতা তুমি মুক্তির বিরোধী
নামধারি সৈনের চ্যালা,
প্রকৃত ফৌজের লাথি মারো বুকে
এই কি তোমার কলা?

স্বাধীনতা তুমি ভণিতার ঘুম
তা কি ভাঙানো কারও সাধ্য,
তবে কেন এত তোমার ছলাকলা
তবে কি তুমি পরিব্যপ্ত?

স্বাধীনতা স্বাধীনতা
তুমি ত আজ মুক বোবা কালা
কে বলে তুমি পরিমার্জিত?
আমি ত বলি স্বাধীনতা তুমি
বড়ই হতভাগা আর লাঞ্চিত!

স্বাধীনতা তুমি হাওয়ায় মিঠাই
নিমিষেই হয়ে যাও সংকুচিত
মুখোসধারী বর্বর তুমি
সেই সাথে তুমি ঘৃণিত!

স্বাধীনতা স্বাধীনতা
আজ তুমি ক্লান্ত পথিক
নেই সঠিক পথ জানা,
বাঁকা পথে চলে ভাবছ
এই ত সঠিক পথের নিশানা?

স্বাধীনতা তুমি নিজেই অধিনস্ত
ঠক যোচ্চরের হাতে
কে আছে বল তোমা রক্ষার্থে
যদি চাও বাঁচতে আপন করে
তবে এসো একতা সমাজ দলে
কাঁধে কাঁধ হাতে হাত রেখে
গর্জে ওঠো আপন গৌরবে!

ভুলে যেওনা স্বাধীনতা
ভুলে যেওনা স্বাধীনতা
ভুলে যেওনা স্বাধীনতা
তোমার মুল বীজ সুর ও চেতনা
সেই বাহান্নোর ভাষা আন্দোলন
তবে কেন তুমি মেকি বাধনে
করছো ঘুমের ভণিতা
তবে কি তুমি মত্ত আছো
মেকি ও অন্যায় ক্ষমতার স্বপনে?

স্বাধীনতা স্বাধীনতা
তুমি পথের ধুলোর সংমিশ্রণে
লেগে থাকা পলিথিন
সেই সাথে বাদাম বুটের খলস!
স্বাধীনতা তুমি তরল বীর্যে মাখানো
সাদা বেলুনের প্রলেপ
যা মাটিতে পরে থাকে নিরস!

স্বাধীনতা তুমি কল্পনার রঙ
আজ নও ধুমকেতু আর রামধুনু
স্বাধীনতা তুমি তীক্ত বেদনা
মেকি শান্তির অনু!

স্বাধীনতা তুমি ভ্রান্ত ধারনা
নেই কোনো ভিত্তি
অবে কি এতেই তোমার ইতি?
ইতি নয় ইতি নয়
চল সুর তুলি!!
চলনা নজরুলের
সেই ঐকতান বাঁশিতে সুর তুলি!

স্বাধীনতা স্বাধীনতা
তুমি আজ তালুবন্দি
বন্দি শিবিরে রহিত
তাই বলে কি
তুমি নজরুল কে চিন না
শামসুর রাহমান কে চিন না?

স্বাধীনতা তুমি শেয়ালের হাক
গহীন তিমিরের ছায়া
তুমি মায়াহীন তবে মায়াবিনী
নাই কোনো মায়া!

স্বাধীনতা স্বাধীনতা
তুমি কি সত্যিই স্বাধীনতা?
আমার বড্ড ভয় হয়!
কেননা আজ ত মোরা স্বাধীন নয়
শুধু অধীনস্তে পরে রয়!
কোথায় তুমি স্বাধীনতা দাও মুক্তির স্বাদ
তবে কি আবারও জাগিবো মোরা কূল সমাজ?

শিরোনাম : স্বাধীনতা তুমি
কলমে-মো: সাব্বির হোসেন
ঠিকানা : জামালপুর সদর
গ্রাম : মুসলিমাবাদ
মোবাইল নং: ০১৬১৩৪৩৪৭৩৮

Md Omor Sunny

Recent Posts

টেকনাফে রান্নাঘরে মিলল বিশালাকার কিং কোবরা, বন বিভাগের উদ্ধার

কক্সবাজারের টেকনাফে রান্নাঘরে ঢুকে পড়া ২০ ফুট লম্বা একটি কিং কোবরা উদ্ধার করেছে বন বিভাগ।…

54 minutes ago

লক্ষ্মীপুরের রায়পুরে নিষিদ্ধ আ.লীগ কার্যক্রমের দায়ে নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে রাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে ইসমাইল মাহমুদ…

58 minutes ago

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ফি বৃদ্ধিতে শিক্ষার্থীদের ক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের নিবন্ধন ফি সব পর্যায়ে ২ হাজার টাকা করে বাড়ানোয় ক্ষোভ প্রকাশ…

1 hour ago

৯৭ শতাংশ কাজ শেষ হওয়ার পর বাতিল বিআরটি প্রকল্প, রূপান্তর ৬ লেনের মহাসড়কে

অবকাঠামোর ৯৭ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার পর দীর্ঘ ১৪ বছরের আলোচিত বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত…

1 hour ago

চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার রাতে নাগকু অঞ্চলের পার্বত্য…

2 hours ago

শিউলি ফুলের খোঁজে পরীমণি, মুগ্ধ অনুরাগীরা দিলেন নতুন উপাধি

শরতের স্নিগ্ধ শিউলি ফুলের খোঁজে বের হওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছ থেকে মিষ্টি…

2 hours ago

This website uses cookies.