চট্টগ্রাম জেলায় আনোয়ারায় বৃদ্ধা নারীসহ পরিবারের ওপর সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগ
ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক বৃদ্ধা নারীসহ তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা এবং ঘরবাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ৭০ বছর বয়সী নুর বেগম জানিয়েছেন, স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসী হাসিব ও শওকতের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র এই হামলা চালিয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ১৮ জুন সকাল ১১ টায় আনোয়ারা উপজেলার ছিরাবটতলী এলাকায়। নুর বেগম জানান, তার ছেলে মোহাম্মদ রুহুল আমীনের খোঁজে সন্ত্রাসীরা হঠাৎ করে তাদের বাড়িতে প্রবেশ করে। তারা রুহুল আমীনের অনুপস্থিতিতে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে, তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের অপমান ও লাঞ্চিত করে এবং নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।
নুর বেগমের ভাষ্যমতে, আমার ছেলে রাজনৈতিক সহিংসতার ভয়ে ২০২৩ সালে কানাডায় পালিয়ে যায়। সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে পুলিশ সদস্যদের সহায়তায় আমাদের বাড়িতে হানা দিয়ে আসছিল। এবার তারা সরাসরি হামলা করে আমাকে লাঞ্চিত করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরাও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা বলেন, হামলার সময় বৃদ্ধা নুর বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং সবাইকে হত্যার হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী পরিবার আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সঠিকভাবে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয়রা জানান, অভিযুক্তরা একসময় আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে বিএনপির প্রভাবশালী নেতাদের আশ্রয়ে রয়েছে। এর আগেও এই চক্রের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
নুর বেগমের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
This website uses cookies.