মৌলভীবাজারের বড়লেখায় ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন নিসচার উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলাম। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মার্জানুল ইসলাম। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, বড়লেখা সরকারি কলেজের প্রভাষক একেএম শফিউল আলম, নিসচার উপদেষ্টা সুলতান আহমদ খলিল, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহসভাপতি গোলাম কিবরিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং পরিবহন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা তাদের বক্তব্যে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন। তারা উল্লেখ করেন, প্রিয়তমা স্ত্রী জাহানারা কাঞ্চনকে সড়ক দুর্ঘটনায় হারানোর শোককে শক্তিতে রূপান্তর করে ১৯৯৩ সালের ১ ডিসেম্বর ইলিয়াস কাঞ্চন এই সামাজিক আন্দোলনের সূচনা করেন। বক্তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনা নিছক কোনো নিয়তি নয়, বরং এটি মানবসৃষ্ট বিপর্যয়। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে।
ইউএনও মাহবুব আলম মাহবুব দুর্গাপূজা চলাকালীন সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং জনসচেতনতা সৃষ্টিতে নিসচার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে তিনি সড়ক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় নিসচার নেতাদের অন্তর্ভুক্ত করার বিষয়ে ইতিবাচক আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া, নিসচা বড়লেখা উপজেলা শাখার জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং সদস্যসচিব জমির উদ্দিনের পরিচালনায় পৃথক একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর প্রতি বছর গড়ে ৭ ফুট নিচে নেমে…
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। শনিবার ভোরে…
যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন।…
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত…
চিত্রনায়িকা পরীমণি ও শবনম বুবলীকে নিয়ে বড় পর্দায় একসঙ্গে কাজ করতে চান নির্মাতা চয়নিকা চৌধুরী।…
নাটোরের বড়াইগ্রামে তাবাসুম স্পেশাল ও দেশ ট্রাভেলসের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত এবং…
This website uses cookies.