চিত্রনায়িকা পরীমণি ও শবনম বুবলীকে নিয়ে বড় পর্দায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, মানসম্মত গল্প ও চিত্রনাট্য হাতে পেলে এই দুই জনপ্রিয় অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা রয়েছে তার।
পরীমনির প্রশংসা করে চয়নিকা বলেন, পরীমণি একজন সাহসী, স্পষ্টভাষী এবং ভালো মা। মানুষের বিপদে পাশে দাঁড়ানোর গুণের কারণে তিনি অন্যদের চেয়ে আলাদা। আগামী ২৪ অক্টোবর পরীমনির জন্মদিন উপলক্ষে শুটিংয়ের চাপ কমিয়ে তার অনুষ্ঠানে যোগ দেওয়ার কথাও জানান এই নির্মাতা। অন্যদিকে, শবনম বুবলীকে নিয়ে চয়নিকার ভাষ্য, তিনি অত্যন্ত ভদ্র, নম্র, সুশিক্ষিত ও কাজের প্রতি নিবেদিত। বড়দের প্রতি শ্রদ্ধাশীল এবং কাজের প্রতি অনুরাগী হওয়ায় বুবলীর প্রতি তার বিশেষ ভালো লাগা রয়েছে।
ভবিষ্যৎ কাজের পরিকল্পনা প্রসঙ্গে চয়নিকা জানান, তার পরিচালনায় ‘মাতাল হাওয়া’, ‘সখা’ ও ‘সোলমেট’ শিরোনামের তিনটি চিত্রনাট্য বর্তমানে প্রস্তুত রয়েছে। এর মধ্যে ‘মাতাল হাওয়া’ দিয়ে শুটিং শুরু করার ইচ্ছা থাকলেও তা পরিস্থিতির ওপর নির্ভর করছে। পরীমণি ও বুবলীকে একই সিনেমায় নেওয়ার সম্ভাবনা নিয়ে তিনি জানান, দুই অভিনেত্রীরই যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে এবং একসঙ্গে কাজ করতে তাদের কোনো আপত্তি নেই। উপযুক্ত চিত্রনাট্য পেলেই তাদের নিয়ে কাজ করবেন তিনি। তবে চূড়ান্ত কাস্টিং শুটিংয়ের আগে নিশ্চিত করা সম্ভব নয় বলে উল্লেখ করেন এই পরিচালক।
এছাড়া ওটিটি প্ল্যাটফর্মের কাজ নিয়েও বেশ কিছু পরিকল্পনা রয়েছে চয়নিকা চৌধুরীর। তার সাত পর্বের একটি ওয়েব সিরিজ ও একটি ওয়েব ফিল্মের চিত্রনাট্য লেখা ইতিমধ্যে শেষ হয়েছে। বর্তমানে নাটক নির্মাণে ব্যস্ত থাকলেও সুযোগ পেলে দ্রুতই ওয়েব সিরিজটির কাজ শুরু করতে চান তিনি।
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। শনিবার ভোরে…
যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন।…
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত…
নাটোরের বড়াইগ্রামে তাবাসুম স্পেশাল ও দেশ ট্রাভেলসের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত এবং…
আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসরাইলের সাধারণ নির্বাচন। গাজা সংঘাতের প্রেক্ষাপটে এটি দেশটির ইতিহাসে…
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নে অস্তিত্বহীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে বিসিআইসি সার ডিলারশিপ পাওয়ার অভিযোগ উঠেছে।…
This website uses cookies.