সিএনজি পাম্পে গ্যাস নিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে চালকের মৃত্যু
শাজাহানপুর (বগুড়া) উপজেলা প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় আজ শুক্রবার (২০ জুন) সকাল ৭টার দিকে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। গ্যাস নেওয়ার পর সিএনজি চালাতে গিয়েই প্রাণ হারালেন এক নিরীহ সিএনজি চালক—জাহাঙ্গীর আলম (৩৮)।
জানা গেছে, তিনি বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের বাসিন্দা ছিলেন। জীবিকার তাগিদে প্রতিদিনের মতোই ভোরে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন, কিন্তু আর ফেরা হলো না তার।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিএমএসএস গ্যাস পাম্প থেকে গ্যাস নিয়ে সিএনজি চালিয়ে রাস্তায় ওঠার সময় হঠাৎই তিনি স্ট্রোক করেন। গাড়িটি ধীরে ধীরে রাস্তার পাশে থেমে যায়। কিছুক্ষণ পর দেখা যায়, তিনি আর সাড়া দিচ্ছেন না। তাৎক্ষণিকভাবে আশেপাশের লোকজন এগিয়ে এলেও, তার আর জ্ঞান ফেরেনি—ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জাহাঙ্গীর আলমের এই মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী চালকদের মাঝে শোকের পাশাপাশি আতঙ্কও ছড়িয়ে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, চালক সংগঠন ও সাধারণ মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
জীবনের কঠিন সংগ্রামে দিনরাত পরিশ্রম করে যাওয়া একজন শ্রমজীবী মানুষের এভাবে চলে যাওয়া কেবল একটি পরিবারের নয়, পুরো সমাজেরই অপূরণীয় ক্ষতি।
যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে ৩.৭ শতাংশে দাঁড়িয়েছে। এই ঊর্ধ্বগতি ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর…
নিহত অঙ্কিতা ভাণ্ডারীর বাবা-মা দিল্লির ইন্ডিয়া গেটের সামনে অবস্থান ধর্মঘট শুরু করলে বৃহস্পতিবার ভোরে তাদের…
বান্দরবান জেলার লামা উপজেলার তিন স্কুলছাত্রী নিখোঁজের ৫ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার হয়েছে। পুলিশ…
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে ব্যাংক খাত থেকে ২৪ হাজার ২৪৫ কোটি টাকা নিট…
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৯৮টি বাস রুট কমিয়ে ৩২টি করার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রতিটি রুটে…
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা এলাকায় হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সি আলেক্সান্দ্রোস পাপোরাকিসকে…
This website uses cookies.