জামায়াত একদল সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলছে: মাওলানা রফিকুল ইসলাম খান
স্টাফ রিপোর্টার: মো. ইসমাইল হোসেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, “জামায়াতে ইসলামী একটি আদর্শিক ইসলামী আন্দোলন হিসেবে একটি সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক গড়ে তোলার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। যারা আগামীতে ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজিমুক্ত একটি শান্তিপূর্ণ কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে পারবে।”
শুক্রবার (২০ জুন) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রূপগঞ্জ উপজেলা শাখা।
সম্মেলনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-০১ (রূপগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসাইন মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আবদুল জব্বার,
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. ইকবাল হোসাইন ভূঁইয়া,
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান,
জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না,
জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খান।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন মাওলানা সাইফুল ইসলাম সিরাজী, মাওলানা ফারুক আহমদ, মাহফুজুল ইসলাম আবদুল মজিদ, মো. হানিফ ভূঁইয়া, মো. খায়রুল ইসলাম, মো. আনিসুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, “জামায়াতে ইসলামী কুরআন-সুন্নাহভিত্তিক একটি পূর্ণাঙ্গ আন্দোলন। ইসলামের আদর্শ অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে নেতৃত্ব তৈরি করছে। ইসলামে নারী-পুরুষ, মুসলিম-অমুসলিম নির্বিশেষে সকলের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হয়। জামায়াতে ইসলামী দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজদের স্থান নেই।”
তিনি রূপগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার হোসাইন মোল্লাকে বিপুল ভোটে বিজয়ী করে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে দিন।”
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, “আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। আমাদের নতুন করে দেশ গড়তে হবে।”
ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, “জামায়াতে ইসলামী কোনো বাধা কিংবা ষড়যন্ত্রের ভয় করে না। আমাদের সংগ্রাম চলবেই।”
মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, “গুম, খুন, ফাঁসি দিয়েও জামায়াতকে দমন করা যায়নি। যারা আমাদের নির্মূল করতে চায়, তারাই নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ।”
সভাপতির বক্তব্যে আনোয়ার হোসাইন মোল্লা বলেন, “আমি নির্বাচিত হলে রূপগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ব্যবসাবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।”
কুমিল্লা শহর ছাড়িয়ে জেলার মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রামের প্রত্যন্ত গ্রামেও ছড়িয়ে পড়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা। ‘পিএক্স…
শিক্ষা খাতের তথ্য-উপাত্ত আদান-প্রদানে আন্তঃসংযোগ নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষা অধিদফতর ও বাংলাদেশ শিক্ষা তথ্য ও…
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনগত সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর…
আজারবাইজানের রাজধানী বাকুতে এশিয়াবিষয়ক সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বক্তব্য শুরু হলে সম্মেলন কক্ষ ত্যাগ…
প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানুষেরা রাষ্ট্রেরই অংশ। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এসব মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব।…
আফগানিস্তানের বাদঘিস প্রদেশে খরা ও ফসলহানির জেরে চরম দারিদ্র্যের মুখে পড়ে ঋণ শোধ ও জীবন…
This website uses cookies.