ঈদের দিনেই চুরির ঘটনা ফেনীর আমজাদ হাটে তালাবদ্ধ বাড়ি থেকে লুটপাট
ফখরুল আলম সাজু:ক্রাইম রিপোর্টার ঢাকা:
ফেনী জেলার ফুলগাজী উপজেলার আমজাদ হাট এলাকায় ঈদের পরদিন ঘটে চুরির ঘটনা। মুন্সী বাড়ির বাসিন্দা, ঢাকাস্থ ব্যাংকার গিয়াসউদ্দিন মানিকের পারিবারিক দোতলা বাড়িতে সংঘটিত হয় এ চুরি।
ভুক্তভোগী গিয়াসউদ্দিন মানিক জানান, তারা তিন ভাই পেশাগত কারণে ঢাকায় বসবাস করেন। মাঝে মাঝে তারা গ্রামে যাতায়াত করলেও দীর্ঘদিন ধরে তাদের বাড়িটি তালাবদ্ধ অবস্থায় ছিল। ঈদের দিন তার বড় ভাই টিপু সুলতান বাড়িতে গিয়ে দেখেন, মেইন গেট ও ঘরের সকল দরজার তালা ভাঙা। ঘরের প্রতিটি রুমের আলমারি, আসবাবপত্র, ফ্রিজ, ২২টি সিলিং ফ্যান, ২টি গ্যাস সিলিন্ডার, পানি মোটর, হাঁড়ি-পাতিলসহ সব মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে।
এ বিষয়ে ৯ জুন ঢাকাস্থ আরেক ভাই দিদারুল আলম কোহিনূর ফুলগাজী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ পাওয়ার পরপরই ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী পরিবারটি জানায়, দোষীদের দ্রুত শনাক্তকরণ এবং আইনানুগ শাস্তির দাবিতে জানান।
বাড়িটি ফেনীর বহু স্বনামধন্য ব্যক্তি, সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তার জন্মস্থান ও নানাবাড়ি হিসেবে পরিচিত। এই ঘটনায় পুরো এলাকায় চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীরা প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছেন।
এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে চুরি যাওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি, এ ধরনের চুরি প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
This website uses cookies.