রাজবাড়ীতে মাদক ও দেশীয় অস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ৷
জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বৃত্তিডাঙ্গা এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত থাকা বরকত সরদার (৩৫) কে আটক করেছে সেনাবাহিনী। সে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বৃত্তিডাঙ্গা গ্রামের মৃত জুলমত সরদারের ছেলে।
বুধবার বিকেল ৪ টার দিকে সোর্স কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বৃত্তিডাঙ্গা এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী বরকত সরদারকে আটক করা হয়। তথ্য পাওয়া গেছে অভিযুক্ত ব্যক্তি ওই এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল এবং এলাকার লোকজনদের ভয় ভিতি প্রদর্শন করতো ! তার বাসায় নিরাপদে ইয়াবা ব্যবসা করার জন্য একাধিক সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিলেন। এসময় তার হেফাজত থেকে ৬ পিস ইয়াবা, ৬ পিস ট্যাফেন্ডাডল, ৬ টি দেশীয় অস্ত্র, ৬ টি মোবাইল ফোন, ৩ টি সিসি ক্যামেরা, নগদ ৯৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
পরবর্তী কার্যক্রমের জন্য পাংশা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাংশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, আটক করে থানায় সোপর্দ করেছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
This website uses cookies.