Header Premium (728×90)

জেলা/স্থানীয়

লক্ষ্মীপুরে চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় জামায়াত কর্মী নিহত, আহত ৩।

ষ্ট্যাপ রিপোটার মো: আবদুল আজীম,

লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার আদিলপুর গ্রামে চিহ্নিত সন্ত্রাসী কামাল মেম্বার ও রিয়াজের নেতৃত্বে হামলায় জামায়াতের কর্মী মাওলানা কাউসার (৫৫) ঘটনাস্থলে নিহত হয়েছে। পরিবারের আরও ৩ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে রয়েছে।

এলাকাবাসীর সুত্রে জানা যায়, জেলার সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের রাজিবপুর গ্রামের মুমিনুল্লাহ মাস্টারের বাড়িতে (৫ ই জুন) বৃ্‌হস্পতিবার সকাল ১১ টায় এই হামলার ঘটনা ঘটে এবং একই দিন রাত ৮ টার দিকে মাওলানা মোঃ কাউসার নিহত হয় বলে তার পারিবারিক সূত্র দাবি করে।এছাড়া ঘটনার জন্য একই এলাকার চিহ্নিত আসামী কামাল মেম্বার ও রিয়াজ গংদের দায়ী করে। ঘটনায় মঞ্জু, আরজুসহ ৩ জন গুরুতর আহত হয়। ঘটনার জন্য জেলা বিএনপির একটি সূত্রমতে, নিহত জামায়াত কর্মীর স্ট্রোকজনিত মৃত্যু হয়েছে বলে এই প্রতিবেদককে জানান।

জামায়াতের জেলা সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী ঘটনার জন্য চিহ্নিত সন্ত্রাসীদের দায়ী করে দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন।

Md Omor Sunny

Recent Posts

বেগমগঞ্জে গায়ে হলুদে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে আহত ৫

নোয়াখালীর বেগমগঞ্জে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে ক্যামেরাম্যানসহ পাঁচজন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার…

25 seconds ago

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আজ মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত। কোনো প্রার্থী সরে না…

25 minutes ago

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,৪৩৮

ভেনেজুয়েলায় গত জুন মাসে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,৪৩৮ জনে…

29 minutes ago

চার বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারি থেকে…

36 minutes ago

শেখ হাসিনার প্রত্যর্পণে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে ভারতের আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে দেশটির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন।

44 minutes ago

এসএসসি ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড, আবেদন ১৩ লাখের বেশি

চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাসের হার গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন হওয়ায় রেকর্ড ১৩ লাখ…

49 minutes ago

This website uses cookies.