Header Premium (728×90)

Categories: সারাদেশ

বেগমগঞ্জে গায়ে হলুদে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে আহত ৫

নোয়াখালীর বেগমগঞ্জে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ মোট পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সোয়া ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ নজরুল ইসলাম শান্ত জানান, তারা তিনটি মোটরসাইকেল ও দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ভিডিও ধারণের জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন থেকে তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়া হয়। এতে মোটরসাইকেল থেকে তারা সড়কে পড়ে যান এবং তাদের মাথায়, হাতে ও পিঠে গুলি লাগে।

শান্ত দাবি করেন, হামলাকারীদের মধ্যে তিনি স্থানীয় হারুন ও পিচ্চি রিয়াদকে চিনতে পেরেছেন। এ সময় পিচ্চি রিয়াদ তাকে জামায়াত-শিবির করার অভিযোগ তুলে পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হারুন ও রায়হানের মধ্যে পূর্ববিরোধের জেরে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। হারুন ও তার লোকজন তাদের প্রতিপক্ষ রায়হানের লোকজন ভেবেই এই হামলা চালিয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত হারুন ও পিচ্চি রিয়াদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঘটনার বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, মোটরসাইকেল আরোহীদের পেছন থেকে গুলি করা হলে তিনজন ছররা গুলিতে আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

বাদ পড়া ১৬ লাখ শিশুকে হামের টিকার আওতায় আনছে সরকার

দেশের বিভিন্ন এলাকায় টিকা থেকে বাদ পড়া প্রায় ১৬ লাখ শিশুকে দ্রুত সময়ের মধ্যে হামের…

10 minutes ago

মহাকাশ থেকে পৃথিবীর বিস্ময়কর ছবি তুললেন নভোচারী জেসিকা মেয়ার

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজ করার সময় পৃথিবী ও মহাকাশের রোমাঞ্চকর কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন…

14 minutes ago

ভারতে ১৪ রাজ্যে একযোগে অভিযান, গ্রেপ্তার ২৫৩ সন্দেহভাজন

ভারতের ১৪টি রাজ্যে সমন্বিত অভিযান চালিয়ে ২৫৩ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

24 minutes ago

রাজস্ব সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও…

28 minutes ago

যৌন নিপীড়ন মামলায় ট্রাম্পের আপিল দ্বিতীয়বার খারিজ করল সুপ্রিম কোর্ট

লেখক ও কলামিস্ট ই জিন ক্যারলকে যৌন নিপীড়ন ও মানহানির দায়ে অভিযুক্ত দেওয়ানি মামলায় ডোনাল্ড…

29 minutes ago

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি করল আবহাওয়া অধিদপ্তর

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত…

40 minutes ago

This website uses cookies.