Header Premium (728×90)

Categories: জাতীয়

বাদ পড়া ১৬ লাখ শিশুকে হামের টিকার আওতায় আনছে সরকার

দেশের বিভিন্ন এলাকায় টিকা কার্যক্রমের বাইরে থাকা প্রায় ১৬ লাখ শিশুকে জরুরিভিত্তিতে হামের টিকার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিকাবিষয়ক আন্তসংস্থা সমন্বয় কমিটির (আইসিসি) সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী জানান, দেশের বিভিন্ন ছোট ছোট এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সি শিশুদের একটি অংশ টিকা পায়নি বলে দুটি সংস্থার কাছ থেকে তথ্য পাওয়া গেছে। এই তথ্যের ভিত্তিতে সরকারের হাতে থাকা ১৬ লাখ টিকা দ্রুত শিশুদের দেওয়া হবে।

ভবিষ্যতে হামের টিকার সংকট এড়াতে সরকার আরও ২৫ লাখ টিকা সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে। এই টিকা কেনা সংক্রান্ত বিষয়ে ইউনিসেফের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। সভায় স্বাস্থ্য অধিদপ্তর, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর ১ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৯১২ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে, যেখানে ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন। তবে গত ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পর হামের টিকার কাভারেজ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে প্রশ্ন ওঠে। তথ্য অনুযায়ী, ওই সময় ২ কোটি ২৩ লাখ ৬০ হাজার ৫০৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হলেও হামের টিকা পেয়েছে ১ কোটি ৮৪ লাখ ৭৭ হাজার ৬১৬ জন শিশু। এই পরিসংখ্যান অনুযায়ী, অন্তত ৩৮ লাখ ৮২ হাজার ৮৯৩ জন শিশু টিকা পাওয়ার উপযোগী থাকলেও তারা কর্মসূচির বাইরে ছিল, যার একটি অংশকে এবার নতুন এই উদ্যোগে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থার উন্নতি, দৃষ্টিশক্তি প্রায় স্বাভাবিক

পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের দৃষ্টিশক্তি চিকিৎসার পর অনেকটাই উন্নতি…

5 minutes ago

২০ এমপির অযোগ্যতা ইস্যুতে স্পিকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক

দলত্যাগবিরোধী আইনের আওতায় ২০ জন এমপির অযোগ্যতা নিয়ে ব্যবস্থা না নেওয়ায় লোকসভার স্পিকার ওম বিড়লা…

5 minutes ago

অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে প্রয়োজনীয় খাতে খরচে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলন-২০২৬ এ প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার অপ্রয়োজনীয়…

24 minutes ago

নারীদের যাতায়াতে বিআরটিসির নতুন পিংক বাস সার্ভিস চালু

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে গোলাপি রঙের ‘মহিলা বাস’ সার্ভিস চালু করেছে বিআরটিসি।…

37 minutes ago

নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান ধীরজ শেঠ

সোমবার কাঠমান্ডুর শীতল নিবাসে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে সম্মানসূচক জেনারেল…

40 minutes ago

মহাকাশ থেকে পৃথিবীর বিস্ময়কর ছবি তুললেন নভোচারী জেসিকা মেয়ার

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজ করার সময় পৃথিবী ও মহাকাশের রোমাঞ্চকর কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন…

56 minutes ago

This website uses cookies.