Header Premium (728×90)

জেলা/স্থানীয়

ইরানি দম্পতিকে আটক করে মারধর, মোবাইল বিদেশি মুদ্রা ছিনতাই : ঘটনায় জড়িত ৪ জনকে আটক করে সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার রংপুর।

আজ (২ জুন) সোমবার
দুপুরে তারাগঞ্জ উপজেলার কুর্ষা ইউনিয়নের দক্ষিণ গনিরামপুর গ্রাম থেকে দুই ইরানি দম্পতি হোসেইন সেলিম রেজা (৬৪) এবং ইয়াজদানজো ইয়াসমিন (৫৭) কে উদ্ধার করে সেনাবাহিনী।

উদ্ধার হওয়া ওই দুই ইরানি দম্পতি সেনাবাহিনীকে জানান, তারা রোববার ঢাকা থেকে রংপুরে ঘুরতে এসেছেন। পরে তারা বিদেশি হওয়ায় ভাড়া গাড়িতে গুগল ম্যাপ ব্যবহার করে নিজে ড্রাইভ করায় ভুল রাস্তায় দিয়ে তারাগঞ্জের কুর্ষা ইউনিয়নের দক্ষিণ গনিরামপুর নামে একটি গ্রামে ঢুকে পরেন। এরপর তারা এলাকাবাসীর কাছে সাহায্য চান। কিন্তু এলাকাবাসী তাদের সাহায্য না করে উল্টো মারধর করে ডলার, মোবাইল, একটি হাত ঘরি ও পাসপোর্ট ছিনিয়ে নেয়।

সেনাবাহিনী এই ঘটনায় জড়িত ৪ জনকে আটক করে। এরপর সেনাবাহিনীর টহল দল ঐ এলাকা সার্স করে বিদেশি নাগরিকদের খোয়া যাওয়া ডলার, ঘড়ি, মোবাইল ও পাসপোর্ট  উদ্ধ্বার করে। পরে সেনাবাহিনীর পেট্রোল দলের গাড়ি বহরের কড়া নিরাপত্তা দিয়ে দুই ইরানী নাগরিককে রংপুর পুলিশের কাছে হস্তান্তর করে এবং তাদেরকে নিরাপদে হোটেলে পৌঁছে দেয়।

আটককৃতরা হলেন, ঘনিরামপুর এলাকার রশিদুল ইসলামের স্ত্রী মোছা. মনোয়ারা বেগম (৩৫), মোখছেদুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম (৪৫), মৃত আবুল হোসেনের ছেলে রশিদুল ইসলাম(৪২) ও মেরাজুল ইসলাম(৩৮)।
রংপুর তারাগঞ্জের ক‍্যাম্প-কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজন জানান, সন্ত্রাসী ও দুষ্কর্ম্মে যারা লিপ্ত এবং বিভিন্ন অপকর্ম করে যারা দেশের আইন-শৃংখলা পরিস্থিতি ঘোলাটে করতে চায় তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, এ ধরনের অরজকতা সৃষ্টিকারীদেরকে সেনাবাহিনী বিন্দু মাত্র ছাড় দিবে না এবং যেকোন মুল্যে তা দমন করা হবে।

Md Omor Sunny

Recent Posts

১০ জনের লিভারপুলকে হারিয়ে শেষ ৩০ মিনিটে সিটির জয়

অ্যানফিল্ডে ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে পরাজিত হলো লিভারপুল। ম্যাচের ৬২ মিনিটে গ্রাভেনবারখ লাল কার্ড…

7 minutes ago

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক…

27 minutes ago

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা জানালেন জামায়াত আমির শফিকুর রহমান

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা.…

30 minutes ago

সাতক্ষীরায় দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠিতে তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরা সদরের ধুলিহর-ব্রহ্মরাজপুর শ্রীশ্রী দুর্গাপূজা মণ্ডপে দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠি ও রেশমি সুতা ব্যবহার করে…

36 minutes ago

সৌদিতে চার দফা হামলার দাবি হুতিদের, লক্ষ্যবস্তু বিমানবন্দর ও আরামকো

সৌদি আরবের বিরুদ্ধে চার দফা অভিযান চালানোর দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রিয়াদের…

56 minutes ago

জনগণের স্বার্থে আবু সাঈদের মতো জীবন দেব: জামায়াত এমপি বেলাল

রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল প্রশাসনের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ তুলে জনগণের প্রয়োজনে আবু…

60 minutes ago

This website uses cookies.