স্টাফ রিপোর্টার রংপুর।
আজ (২ জুন) সোমবার
দুপুরে তারাগঞ্জ উপজেলার কুর্ষা ইউনিয়নের দক্ষিণ গনিরামপুর গ্রাম থেকে দুই ইরানি দম্পতি হোসেইন সেলিম রেজা (৬৪) এবং ইয়াজদানজো ইয়াসমিন (৫৭) কে উদ্ধার করে সেনাবাহিনী।
উদ্ধার হওয়া ওই দুই ইরানি দম্পতি সেনাবাহিনীকে জানান, তারা রোববার ঢাকা থেকে রংপুরে ঘুরতে এসেছেন। পরে তারা বিদেশি হওয়ায় ভাড়া গাড়িতে গুগল ম্যাপ ব্যবহার করে নিজে ড্রাইভ করায় ভুল রাস্তায় দিয়ে তারাগঞ্জের কুর্ষা ইউনিয়নের দক্ষিণ গনিরামপুর নামে একটি গ্রামে ঢুকে পরেন। এরপর তারা এলাকাবাসীর কাছে সাহায্য চান। কিন্তু এলাকাবাসী তাদের সাহায্য না করে উল্টো মারধর করে ডলার, মোবাইল, একটি হাত ঘরি ও পাসপোর্ট ছিনিয়ে নেয়।
সেনাবাহিনী এই ঘটনায় জড়িত ৪ জনকে আটক করে। এরপর সেনাবাহিনীর টহল দল ঐ এলাকা সার্স করে বিদেশি নাগরিকদের খোয়া যাওয়া ডলার, ঘড়ি, মোবাইল ও পাসপোর্ট উদ্ধ্বার করে। পরে সেনাবাহিনীর পেট্রোল দলের গাড়ি বহরের কড়া নিরাপত্তা দিয়ে দুই ইরানী নাগরিককে রংপুর পুলিশের কাছে হস্তান্তর করে এবং তাদেরকে নিরাপদে হোটেলে পৌঁছে দেয়।
আটককৃতরা হলেন, ঘনিরামপুর এলাকার রশিদুল ইসলামের স্ত্রী মোছা. মনোয়ারা বেগম (৩৫), মোখছেদুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম (৪৫), মৃত আবুল হোসেনের ছেলে রশিদুল ইসলাম(৪২) ও মেরাজুল ইসলাম(৩৮)।
রংপুর তারাগঞ্জের ক্যাম্প-কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজন জানান, সন্ত্রাসী ও দুষ্কর্ম্মে যারা লিপ্ত এবং বিভিন্ন অপকর্ম করে যারা দেশের আইন-শৃংখলা পরিস্থিতি ঘোলাটে করতে চায় তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, এ ধরনের অরজকতা সৃষ্টিকারীদেরকে সেনাবাহিনী বিন্দু মাত্র ছাড় দিবে না এবং যেকোন মুল্যে তা দমন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২