Header Premium (728×90)

জেলা/স্থানীয়

সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির এখন অনেক হিসেব নিকেশের সময়: প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. জাহিদ হোসেন

স্টাফ রিপোর্টার রংপুর।

আজ (২৯ মে) বৃহস্পতিবার
বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদস্য সংগ্রহসদস্যপদ নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্তব্যে বলেন,
বিএনপির দুঃসময়ে যারা পাশে ছিলেন না, দূরে ছিলেন—তাদের সদস্য করা হলেও, নেতৃত্বে আনা যাবে না। কারণ, বিএনপির নেতৃত্বে আসতে হবে সেইসব মানুষদের, যারা প্রতিকূল অবস্থায় দল ছেড়ে যাননি, আন্দোলনে ছিলেন এবং দলের সাথেই থেকেছেন। এখন সময় এসেছে বিএনপির হিসেব-নিকেশের। ডা. জাহিদ হোসেন বলেন, ‘গত ১৬ বছর ধরে যারা ফ্যাসিস্টদের সঙ্গে সুবিধা গ্রহণ করেছে এবং ৫ আগস্টের পর বিএনপির পতাকার নিচে এসে নতুন করে সুবিধা নেওয়ার চিন্তা করছে—তাদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা বা সদস্যপদ নবায়ন করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘এমন সদস্য নিতে হবে, যাকে দেখে মানুষের বুক গর্বে ভরে যায়। এমন কাউকে সদস্য করা যাবে না, যার জন্য মুখ লুকাতে হয়। যাচাই-বাছাই করে সদস্য সংগ্রহ করতে হবে। বিএনপির সদস্য সংগ্রহে কোনো ‘ভাই গ্রুপ’ বা ‘অমুক-তমুক গ্রুপ’ দেখে নয়—সমাজ যাকে সম্মান করে, যাকে সমীহ করে তাকেই জিয়াউর রহমানের গড়া বিএনপিতে সদস্য হিসেবে উৎসাহিত করতে হবে। প্রাক্তন শিক্ষক-শিক্ষিকাসহ অন্যান্য পেশাজীবীদেরও বিএনপির সদস্য হতে উৎসাহিত করতে হবে।’তিনি আরও বলেন, ‘১৯৪৭ ও ১৯৭১ যেমন ভোলা যাবে না, তেমনি ১৯৭৫ সালের ৭ নভেম্বরও ভোলা যাবে না। সেই সঙ্গে ১৯৯০ সালের ঘটনাবলীও ভুলে গেলে চলবে না। ৯০-এর ইতিহাস ভুলে গেলে স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে উঠবে। তেমনি ২০২৪ সালের জুলাই-আগস্ট ভুলে গেলে কর্তৃত্ববাদী শাসন আবার ফিরে আসবে।’

অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক এবং অধ্যাপক আমিনুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম এবং সদস্য সচিব আনিছুর রহমান লাকু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। উক্ত সদস্য সংগ্রহনবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর বিভাগের আট জেলার সকল ইউনিটের নেতৃবৃন্দগণ সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Md Omor Sunny

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

7 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

7 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

8 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

8 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

8 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

8 hours ago

This website uses cookies.