Header Premium (728×90)

জেলা/স্থানীয়

১৯ বছর পর রূপগঞ্জ প্রেসক্লাবের কমিটি ঘোষণা

সিফাতুল মারুফ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন রূপগঞ্জ প্রেস ক্লাবের দীর্ঘ ১৯বছর পর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে । সোমবার (২৬ মে) দুপুরে সাধারণ সভায় রূপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। সাত্তার আলী সোহেলকে আহ্বায়ক, মো. হানিফ মোল্লা, রাসেল আহমেদ, আলী হোসেন টিটো ও নাজমুল হুদাকে সদস্য করে রূপগঞ্জ প্রেসক্লাবের ৫ সদস্যের এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন রপগঞ্জ প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক আলম হোসেন। প্রবীণ সাংবাদিক আলম হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক মাসুদ করিম, রাসেল আহমেদ, সাত্তার আলী সোহেল, শাকিল আহমেদ, শাহেল মাহমুদ, আলী হোসেন টিটো,লিখন রাজ, নাজমুল হুদা, আনোয়ার , জি.কে দিলু, হানিফ মোল্লা, শফিকুল ইসলাম সহ অনলাইন, ইলেকট্রনিক্স ও প্রিন্টপিডিয়ার কর্মরত আরো অনেক সাংবাদিকগন।
রূপগঞ্জ প্রেসক্লাবের কমিটি ঘোষনার পর রূপগঞ্জের রাজনৈতিক নেতারা সাধুবাদ জানিয়েছেন।
সাংবাদিক আলম হোসেন বলেন, নতুন কমিটি যেনো আগামী ৬ মাসের মধ্যে রূপগঞ্জ প্রেসক্লাবের একটি আধুনিক ভবন নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপনের দাবি জানান।
রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক সাত্তার আলী সোহেল বলেন, রূপগঞ্জ প্রেসক্লাবকে একটি মডেল প্রেসক্লাবে রূপান্তর করা হবে। রূপগঞ্জে কর্মরত সকল সাংবাদিকদের পর্যায়ক্রমে ক্লাবের সদস্য করা হবে। সকলের সহযোগিতায় আগামী ৬ মাসের মধ্যে রূপগঞ্জ প্রেসক্লাবের একটি অত্যাধুনিক ভবন নির্মাণের চেষ্টা করা হবে। তিনি আরো বলেন, প্রেসক্লাবে আর কখনো চাদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড চলবে না। রূপগঞ্জের সাংবাদিকেরা এখন থেকে স্বাধীন সাংবাদিকতা করতে পারবেন বলেও ঘোষণা দেন।

তারিখ- ২৬-০৫-২০২৫ ইং

Md Omor Sunny

Recent Posts

ডেঙ্গুতে আরো সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৭৩ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর…

19 minutes ago

সিরাজগঞ্জের কাজীপুরে ইয়াবা ও হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজীপুরে পুলিশের অভিযানে ৭৩ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।…

19 minutes ago

প্রধানমন্ত্রীর সঙ্গে অসদাচরণ, রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার

প্রধানমন্ত্রীর সঙ্গে অসদাচরণের অভিযোগে রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত…

40 minutes ago

লাকসামে ট্রেন লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

কুমিল্লার লাকসামে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী…

1 hour ago

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভোলা জেলা ও…

1 hour ago

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

গাজীপুরের টঙ্গীর মুদাফা মাস্টারপাড়ায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন একই পরিবারের তিনজন। তাদের…

3 hours ago

This website uses cookies.