Header Premium (728×90)

জেলা/স্থানীয়

রূপগঞ্জে তারাবো সোসাইটি ও উন্মুক্ত পাঠাগারের এসএসসি পরীক্ষার্থী ২০২৫ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার,

২৪ মে শনিবার বিকাল ৩ টায় রূপগঞ্জেতারাবো পৌরসভাতারাবো ব্রিজ সংলগ্ন গ্লোরিয়াস কলেজ প্রাঙ্গন মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক, মোস্তাফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব, নজরুল ইসলাম বাদল এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তারাবো পৌরসভা ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ এর সভাপতি খন্দকার আল-আমিন, ইস্ট পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক, মোঃ ইসমাইল হোসেন, এন সি পি কেন্দ্রীয় কমিটির সদস্য, সাইফুল ইসলাম রোমান, বিশিষ্ট সমাজ সেবক কাউসার আহমেদ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরুর পর এসএসসি পরীক্ষার্থী ২০২৫ এর কয়েকজন শিক্ষার্থী বক্তব্য পেশ করে। শিক্ষার্থীরা তারাব সোসাইটিউন্মুক্ত গ্রন্থাগারের বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রমের উপর সন্তুষ্ট হয়ে গ্রন্থাগার সম্প্রসারণ ও বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম হাতে নেওয়ার জন্য সংগঠনের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান। তারা বলেন, “তারাব সোসাইটিউন্মুক্ত গ্রন্থাগারের মাধ্যমে আমাদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ, বিভিন্ন ভাষায় দক্ষ হওয়ার জন্য ভাষা শিক্ষা কার্যক্রম ও পেশাগত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ পরিচালিত হলে আমরা উপকৃত হব”।

ইসলামী পাঠাগার সমাজ কল্যাণ পরিষদের সভাপতি, খন্দকার মোঃ আল-আমিন বলেন, “উন্মুক্ত গ্রন্থাগার ও তারাব সোসাইটির সমন্বয়ে আমরা তারাবোকে একটি মডেল পৌরসভা হিসেবে দেশবাসীর সামনে উপস্থাপন করতে চাই। শিক্ষাজীবনের প্রথম ধাপ এসএসসি পরীক্ষা। পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছ তাদের আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে হলে তোমাদেরকে আরো দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে”।

সাইফুল ইসলাম রোমান বলেন, “একটি ভালো কলেজ তোমাকে একজন ভালো বন্ধুর কাছে পৌঁছে দিবে যার মাধ্যমে তুমি তাকে তোমার স্বপ্ন বাস্তবায়নে পাশে পাবে, আর ভালো কলেজ তোমাকে একটি ভালো বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দিবে, যেখানে তুমি তোমার স্বপ্ন বাস্তবে রূপান্তর করতে পারবে”।

মোঃ ইসমাইল হোসেন বলেন, “শিক্ষার্থীরা আগামী দিনের জাতির কান্ডারী। তোমাদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে অবশ্যই সুন্দর সমাজ তৈরি করতে হবে, আর সেটা আমাদের দায়িত্ব। ২৪ এর জুলাই আন্দোলন আমাদের একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে নিয়ে যাচ্ছে। সমাজ পরিবর্তন করে একটি বাসযোগ্য আগামী তৈরি করতে না পারলে মহান আল্লাহ আমাদের ক্ষমা করবেন না”।

অনুষ্ঠানের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল সাহেব বলেন, “তারাব সোসাইটিউন্মুক্ত গ্রন্থাগার তারাবো পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পৌঁছে দিয়ে আমরা তারাবো পৌরবাসীকে এক সুতায় গেঁথে এর কার্যক্রম কে আরো ত্বরান্বিত করব। এই সংগঠনের মাধ্যমে আমরা সমাজের অসঙ্গতি দূর করার চেষ্টা করব এবং সমাজের সম্ভাবনাময় দিকগুলো খুঁজে বের করে একত্রে কাজ করব ইনশাআল্লাহ”।

Md Omor Sunny

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

18 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

18 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

18 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

18 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

18 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

19 hours ago

This website uses cookies.