কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে আকলিমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
আজ রোববার (১৮ মে) বিকেল ৪টার দিকে উপজেলা যাদুর চর ইউনিয়নের চাক্তাবাড়ী এলাকার রৌমারী-রাজিবপুর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আকলিমা বেগম ওই এলাকার রফিয়াল হকের স্ত্রী।
পুলিশ ও স্থানীরা জানান, রোববার বিকেল ৪টার দিকে আকলিমা বেগম অটোরিকশাযোগে রৌমারী থেকে বাড়ি ফিরছিলেন। এসময় যাদুরচর চাক্তাবাড়ী গ্রামে পৌঁছে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তার বাম পা ভেঙে গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রৌমারী থানার ওসি (তদন্ত) নান্দ লাল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনিগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক সতর্কতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকার…
গাজীপুরের কালীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। উপজেলার ১২৯টি বিদ্যালয়ের মধ্যে ৮০টিতেই নেই…
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য অর্জনে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) পাশে…
রাজধানীর সড়কে নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে…
জনপ্রশাসনকে নতুন করে সাজাতে সরকার শিগগিরই 'জনপ্রশাসন সংস্কার কমিশন' গঠন করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর…
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত…
This website uses cookies.