বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক সতর্কতা বা পর্যবেক্ষণের বিষয়টি সরকার আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি জাতিসংঘের ওই প্রতিবেদনটি এখনও নিজে দেখেননি। তবে সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে তার ধারণা, প্রতিবেদনটি মূলত অনুমাননির্ভর। তিনি বলেন, নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো প্রতিবেদন বা পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট তথ্য যাচাই করে দেখা প্রয়োজন। অনুমানের ওপর ভিত্তি করে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ সরকারের নেই।
মন্ত্রী আরও বলেন, জাতিসংঘের প্রতিবেদনে হয়তো কিছু পর্যবেক্ষণ থাকতে পারে, তবে তা না দেখে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়। সোমবার সচিবালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় পে-কমিশনের প্রতিবেদন ও বিভিন্ন সুপারিশ নিয়ে আলোচনা করা হয়।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।
ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ…
মতিঝিলের ঐতিহাসিক বাংলার বাণী ভবনটি এখন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরের অনুসারীদের নিয়ন্ত্রণে। ৫ই…
সৌদি আরবের আবহা ও কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় ৩…
বগুড়ায় পরিবার ও সমাজের নজরদারির অভাবে বাড়ছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। চলতি বছরের প্রথম পাঁচ মাসে…
নাটোর রেলস্টেশনের বিশ্রামকক্ষে ব্যাগ চুরির ঘটনায় ল্যাপটপ ও ক্যামেরা হারিয়েছেন এক জার্মান পর্যটক। ভুক্তভোগী ক্রিল…
যশোরে শেখ হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতিতে বাধা দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা মো. আলী মনির ওপর…
This website uses cookies.