রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে আকলিমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
আজ রোববার (১৮ মে) বিকেল ৪টার দিকে উপজেলা যাদুর চর ইউনিয়নের চাক্তাবাড়ী এলাকার রৌমারী-রাজিবপুর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আকলিমা বেগম ওই এলাকার রফিয়াল হকের স্ত্রী।
পুলিশ ও স্থানীরা জানান, রোববার বিকেল ৪টার দিকে আকলিমা বেগম অটোরিকশাযোগে রৌমারী থেকে বাড়ি ফিরছিলেন। এসময় যাদুরচর চাক্তাবাড়ী গ্রামে পৌঁছে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তার বাম পা ভেঙে গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রৌমারী থানার ওসি (তদন্ত) নান্দ লাল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনিগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২