ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
রাজধানী ঢাকা নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোড এলাকার একটি নির্মাণাধীন ভবনে ৮ তলার লিফটের ফাঁকা দিয়ে পড়ে আব্দুস সামাদ (১৮) নামে ১ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
৪ মে রবিবার সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটে, নিহতের বড় ভাই মোঃ রাজিব বলেন, আমার ভাই আমি নির্মাণ শ্রমিকের কাজ করি, রবিবার সন্ধ্যার দিকে আমার ছোট ভাই এলিফ্যান্ট রোড এলাকায় ১টি নির্মাণাধীন ভবনের কাজ শেষে ৮ তলার লিফটের ফাঁকা দিয়ে অসাবধানতা বশত নিচে পড়ে যায়, পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে "ওসেকে" ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, আমার ভাই গ্রামে বাড়ি তে ১টি খাবার হোটেলে কাজ করতো, গ্রামে চলতে তার কষ্ট হওয়ায় আমি তাকে ঢাকায় নিয়ে এসে নির্মাণ শ্রমিকের সহকারী হিসেবে কাজ শিখিয়ে কাজে দিয়েছিলাম।
ওই নির্মাণাধীন ভবনেই থাকতাম আমরা, আজ আমাদের ছেড়ে আমার ছোট ভাই চিরতরে চলে গেল, আমরা নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আলপাকা গ্রামের জাবেদ আলীর সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ "পরিদর্শক" মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২