ভুয়া মামলায় ফাঁসালে ৫০ হাজার টাকা জরিমানা: সিপিসি সংশোধনীতে উপদেষ্টা পরিষদের অনুমোদন
মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি
ভুয়া মামলা দিয়ে কাউকে ফাঁসানোর চেষ্টা করলে আগে যেখানে ২০ হাজার টাকা জরিমানা করা হতো, সেখানে এখন থেকে গুনতে হবে ৫০ হাজার টাকা। সিভিল প্রসিডিউরের কোড (সিপিসি) সংশোধন করে এমন বিধান যুক্ত করার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “বাংলাদেশে একটি প্রচলিত কথা রয়েছে—শত্রুতা করতে হলে একটি জমির মামলা করে দাও। তাতে তিন প্রজন্ম লেগে যায়। আমরা চাই, যেন এক প্রজন্মেই মামলার নিষ্পত্তি হয়। সেই লক্ষ্যেই সিপিসির কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে, যাতে বিচারপ্রার্থীদের সময় ও খরচ দুটোই কমে।”
রিজওয়ানা আরও জানান, ব্রিটিশ শাসনামলে প্রণীত সিপিসির এই সংশোধনী বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আনা হয়েছে। তিনি বলেন, “আইনজীবীরা নানা অজুহাতে বারবার সময় নিয়ে মামলা বিলম্বিত করেন। এখন থেকে কতবার সময় নেওয়া যাবে, তার একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়েছে।”
মামলার রায় কার্যকরের প্রসঙ্গে তিনি বলেন, “আগে রায় কার্যকরের জন্য আলাদা জারি মোকদ্দমা করতে হতো। এখন রায় ঘোষণার মধ্যেই পিটিশনের বিষয় অন্তর্ভুক্ত থাকবে, যাতে দ্রুত বাস্তবায়ন সম্ভব হয়।”
বিচারব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে তিনি জানান, এখন থেকে সমন ও জারি পাঠানো যাবে টেলিফোন, মেসেজ বা অন্যান্য প্রযুক্তির মাধ্যমে। এছাড়া ভুয়া মামলা করার ক্ষেত্রে আর্থিক দণ্ড ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের অব্যাহতি ঘোষণার পর রাজধানীর ঘুণ্টিঘর এলাকায় ডিএনসি ও এসআরবি…
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ধর্মীয় পরিচয়ের…
ভারতের মণিপুরে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। রাজ্যের ইম্ফলসহ বিভিন্ন এলাকায়…
ফ্রান্সে চলমান সহিংস বিক্ষোভ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় প্যারিস, লিওঁ ও নিসসহ বিভিন্ন শহরে আংশিক…
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ সামনে রেখে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম…
সাহিত্যে নোবেল বিজয়ী অ্যান কারসনের ‘ইরোস দ্য বিটারসুইট’ বইয়ের ‘মাই পেইজ মেইকস লাভ’ প্রবন্ধটির বাংলা…
This website uses cookies.