Header Premium (728×90)

জেলা/স্থানীয়

রংপুরে ধর্ষকদের গ্রেপ্তার ও স্বল্প সময়ের মধ্যে বিচারের দাবিতে সাংস্কৃতিক ঐক্য পরিষদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার রংপুর:
আজ (১৩ মার্চ) বৃহস্পতিবার বিকেলে রংপুর টাউন হল গেটে ধর্ষকদের গ্রেপ্তারস্বল্প সময়ের মধ্যে বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদ।

মানববন্ধনে মাগুরায় ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা আছিয়ার মৃত্যুতে শোক জানানো হয়।

এসময় রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের উপদেষ্টা বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী জহির আলম নয়ন বলেন, “ধর্ষণের মতো নিকৃষ্ট কাজ যারা করছে তাদের জনসম্মুখে হত্যা করা উচিত।ধর্ষকদের দ্রুত গ্রেফতার করে বিচার কাজ শেষ করতে হবে।তাদের কোন জামিন হবে না।
৪ বছরের শিশু থেকে বৃদ্ধা সবাই ধর্ষণের শিকার হচ্ছে তাই জনসচেতনতাও বাড়াতে হবে।”

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের সভাপতি মাহমুদুন্নবী ডলার,সাধারণ সম্পাদক মাহাবুবুল হাসনাত শাওন,দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান সায়নসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও সাংস্কৃতিক কর্মীরা সহ উপস্থিত সাংবাদিকবৃন্দগণ।

editor

Recent Posts

রাজধানীর ঢাকার পর চট্টগ্রামেও এআই ক্যামেরা

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: রাজধানী ঢাকার পর এবার চট্টগ্রাম মহানগরীর সড়কেও বসানো হচ্ছে কৃত্রিম…

12 hours ago

সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান, তারাব পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী সমাজ গঠনে সৎ, যোগ্য এবং…

12 hours ago

ফুলগাজীতে ঔষধ ফার্মেসিতে চুরির অভিযোগে ১ যুবক আটক

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় সদরের বাজারে ১টি ফার্মেসি থেকে…

18 hours ago

১২ মামলায় জামিনে কারাগার থেকে মুক্ত পেলেন সেলিনা হায়াৎ আইভী

ফখরুল আলম সাজু নারায়ণগঞ্জ জেলা সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী অবশেষে কারাগার থেকে…

18 hours ago

পদ্মা নদীতে আবারও বাস পড়ল

ফখরুল আলম সাজু রাজবাড়ীর জেলা গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ একটি বাস হারিয়ে পদ্মা নদীতে…

18 hours ago

গাজীপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ফখরুল আলম সাজু গাজীপুরে অটোরিকশার পিছনে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন, এই ঘটনায়…

18 hours ago

This website uses cookies.