সাধারণত হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি পরীক্ষা করা হয়, যেখানে হাত, পা ও বুকে ইলেকট্রোড লাগিয়ে হৃদ্যন্ত্রের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। তবে এখন প্রযুক্তির কল্যাণে সব ইসিজি পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। হাতের মুঠোয় এঁটে যায় এমন ছোট আকারের মোবাইল ইসিজি যন্ত্র ব্যবহার করে বাড়িতে বসেই হৃদ্যন্ত্রের ছন্দ বা রিদম রেকর্ড করা সম্ভব।
বাংলাদেশে এই ধরনের পোর্টেবল ইসিজি ডিভাইস ৮ থেকে ১০ হাজার টাকায় কেনা যায়, তবে বাজারে এর চেয়ে বেশি দামের যন্ত্রও রয়েছে। ডিভাইসটি মূলত অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের মতো হৃদ্যন্ত্রের সমস্যা শনাক্ত করতে কার্যকর। এটি ব্যবহারের সময় ডিভাইসের সেন্সরের ওপর ৩০ সেকেন্ড আঙুল রাখতে হয়। এরপর হৃদ্যন্ত্রের ছন্দ ডিভাইসের নিজস্ব স্ক্রিনে অথবা স্মার্টফোনের অ্যাপে দেখা যায়। রেকর্ডিংয়ে কোনো অস্বাভাবিকতা ধরা পড়লে তা দ্রুত মেইল বা হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগমাধ্যমের সাহায্যে চিকিৎসকের কাছে পাঠানো সম্ভব।
যাঁদের হৃৎস্পন্দন মাঝেমধ্যে খুব দ্রুত বা অনিয়মিত হয়ে যায়, তাঁদের জন্য এই ডিভাইসটি বেশ সহায়ক। উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষা করে দেখার সুযোগ থাকায় এটি রোগীদের দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। চিকিৎসকেরা অনেক সময় প্যারক্সিসমাল অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে আক্রান্ত রোগীদের এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার (এসভিটি) মতো সমস্যা শনাক্ত করতেও এটি সক্ষম। তবে হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ের তথ্যমতে, এটি চিকিৎসকের পূর্ণাঙ্গ ইসিজি পরীক্ষার বিকল্প নয়। প্রাথমিক পর্যায়ের পরীক্ষার জন্য এমন পোর্টেবল ডিভাইস কাছে রাখা যেতে পারে।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…
ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…
নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…
নাটোর সদর উপজেলার জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি নূর হোসেন একটি…
রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন…
This website uses cookies.