Header Premium (728×90)

আইন ও আদালত

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক-৫

ফখরুল আলম সাজু

কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া মাধবপুর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬৪০ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যাবসায়ী, ১টি চুরি মামলার পলাতক আসামি এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাদকসেবীকে সাজা সহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

২০ জুন শনিবার ভোরে ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামি রফিকুল ইসলাম (৪৪) ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ভোর ৪টা ৪০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া উপজেলার ১নং মাধবপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের ১টি বাড়িতে অভিযান চালানো হয়, এ সময় মো. রফিকুল ইসলাম (৪৪) নামে ১ ব্যক্তির বসত ঘরের শয়ং কক্ষ থেকে ৬৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, পরে তাকে মাদক সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রফিকুল ইসলাম মাধবপুর গ্রামের বাসিন্দা, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অপরদিকে একই দিনে উপ-পরিদর্শক “এসআই” মোহাম্মদ জালাল উদ্দিন চুরি মামলার পলাতক আসামি মো. ইনজামুল হক ওরফে ইনজামুল হাসান (২১) কে গ্রেফতার করেন, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার রানীয়া এলাকার বাসিন্দা, দীর্ঘদিন ধরে তিনি ১টি চুরি মামলায় পলাতক ছিলেন বলে জানা গিয়েছে।

এছাড়া ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে ৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের অপরাধে মনঘোষ এলাকার জুয়েল মিয়া (২৯) কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, উত্তর চান্দলা গ্রামের সিরাজুল ইসলাম (৫৫) কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং চারিপাড়া গ্রামের মাইন উদ্দিন (৩৩) কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

editor

Share
Published by
editor

Recent Posts

ওষুধের দাম সাধারণের নাগালে রাখতে উৎপাদন ব্যয় কমানোর তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

জীবন রক্ষাকারী ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উৎপাদন ব্যয় কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন…

45 minutes ago

শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য

শিক্ষার গুণগত মান বাড়ানো এবং শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে আউটকাম বেজড এডুকেশন…

1 hour ago

পুরস্কার উৎসর্গ করে রাফীকে মঞ্চে ডাকলেন তমা মির্জা

ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে নিজের…

1 hour ago

জুয়া খেলার ভিডিও ভাইরাল, সমালোচনায় বুড়িচং বিএনপি নেতা

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন খানের জুয়া খেলার একটি ভিডিও…

1 hour ago

লা লিগায় গেতাফেকে ৩-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা

নিজেদের ঘরের মাঠ স্পোটিফাই ক্যাম্প ন্যুতে গেতাফেকে ৩-০ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় নিজেদের…

1 hour ago

গর্ডনের দ্রুততম গোল ও জেসুস-কুন্দের নৈপুণ্যে বার্সেলোনার টানা অষ্টম জয়

অ্যান্থনি গর্ডনের অভিষেক গোলের পর গাব্রিয়েল জেসুস ও জুলস কুন্দের লক্ষ্যভেদে হেতাফেকে ৩-০ ব্যবধানে হারিয়েছে…

2 hours ago

This website uses cookies.