বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সম্প্রতি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে মোট ৬টি পদে ৪৮ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১১ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারছেন। আবেদন করার শেষ সময় ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
নিয়োগের শর্তানুসারে, আবেদনকারী নারী ও পুরুষ উভয়ই যোগ্য বলে বিবেচিত হবেন এবং কর্মস্থল হবে দেশের যেকোনো স্থান। ১১ আগস্ট ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে আগ্রহী প্রার্থীদের অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। আবেদনের সময় ৩০০-৩০০ পিক্সেল সাইজের ছবি এবং ৩০০-৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বা নির্ধারিত সময়ের পরে জমা দেওয়া আবেদন গ্রহণযোগ্য হবে না।
পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ২ থেকে ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। এই ফি অফেরতযোগ্য এবং আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এবং আবেদন করতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ভিজিট করতে হবে।
নোয়াখালীর ৯টি উপজেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় পুলিশের বিশেষ অভিযানে গত পাঁচ দিনে ৪৬৯…
চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে দুবাইভিত্তিক…
বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক পুলিশ কর্মকর্তাসহ চারজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে মাদক…
রাজধানীর মিরপুরের পল্লবীতে প্রেমের সম্পর্কের পর বিয়ে করে সংসার শুরু করেছিলেন ২১ বছর বয়সী কাজল।…
গত ৪ অক্টোবর ছিল জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির জন্মদিন। কাজের চাপে এবারের জন্মদিনটি শুটিংয়ের…
রাজধানীর শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বর্তমান সরকার দেশের প্রতিটি…
This website uses cookies.