যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরবর্তী সময়ে ইরানে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা তৈরি করেছে মার্কিন ও ইসরাইলি সামরিক বাহিনী। বুধবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য এই হামলার প্রস্তুতি জোরদার করা হচ্ছে এবং স্বল্পমেয়াদি হলেও তীব্র সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।
মার্কিন কর্মকর্তা ও পরিকল্পনা সম্পর্কে জ্ঞাত ব্যক্তিদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের সামরিক বাহিনী যৌথ মহড়া ও প্রস্তুতি বাড়িয়েছে। এর অংশ হিসেবে হামলার বিভিন্ন কৌশল অনুশীলনের জন্য ইরাকের আকাশসীমায় বিমান পরিচালনা করা হচ্ছে। সম্ভাব্য এই হামলার লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত এবং গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো।
এই পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ সপ্তাহে ইসরাইলে সফর করেছেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে পরিচালিত সম্ভাব্য এই পরিকল্পনায় গভীর ভূগর্ভে অবস্থিত পিকঅ্যাক্স মাউন্টেন স্থাপনাটিও অন্তর্ভুক্ত থাকতে পারে।
তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনায় শেষ পর্যন্ত অনুমোদন দেবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। নিউইয়র্ক টাইমসের তথ্যমতে, চলতি বছর বড় ধরনের সামরিক অভিযান শুরুর বেশ কয়েকটি প্রস্তাবে ট্রাম্প বারবার আপত্তি জানিয়েছেন। চলতি মাসের শুরুতে ট্রাম্প মন্তব্য করেছিলেন যে, ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলায় মধ্যবর্তী নির্বাচনের আগে দেশটিতে হামলা চালানো হবে না।
এ বিষয়ে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, প্রশাসন এমন কোনো সামরিক পরিকল্পনা নিয়ে মন্তব্য করে না যা থাকতে পারে আবার নাও থাকতে পারে। তবে ওই কর্মকর্তা আরও যোগ করেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করতে ডোনাল্ড ট্রাম্প সব ধরনের বিকল্প পথ খোলা রাখছেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালিতে কার্যত নৌ চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় গত জুনে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও হরমুজ প্রণালিতে নৌ চলাচলসহ বিভিন্ন বিষয়ে মতপার্থক্যের কারণে এর বাস্তবায়ন প্রক্রিয়া বর্তমানে থমকে আছে।
সৌদি আরবে ড্রোন ও বিমানবন্দরে হামলার ঘটনায় জরুরি নন এমন মার্কিন কূটনীতিক ও তাঁদের পরিবারের…
বাংলাদেশের মাটি ও মানুষের সঙ্গে মিশে আছে নানা ধর্ম, বর্ণ ও সংস্কৃতির ঐতিহ্য। ধর্মীয় সম্প্রীতি…
কৈশোরের নাজুক সময়ে ভুল সঙ্গ ও প্রযুক্তির অপব্যবহার শিশু-কিশোরদের অপরাধের পথে ঠেলে দিচ্ছে। তাদের স্বাভাবিক…
মোংলা বন্দরের সার্বিক পরিচালন কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা…
আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান হামলার ঘটনা সাজিয়ে বিশ্ববাজারে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে…
সৌদি আরবের কারাগারে থাকা ২২ বাংলাদেশির নামের পাশে ‘দণ্ডপ্রাপ্ত’ লেখা থাকলেও তাঁদের নির্দিষ্ট কোনো সাজার…
This website uses cookies.