Header Premium (728×90)

সৌদি আরবে মার্কিন কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের ছাড়ার নির্দেশ

সৌদি আরবে ড্রোন ও বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ধারাবাহিক হামলার ঘটনার পর দেশটিতে অবস্থানরত জরুরি নয় এমন মার্কিন কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি মার্কিন কূটনৈতিক মিশন থেকেও কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের ক্রমবর্ধমান হামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হুথিরা সৌদি আরবের বেসামরিক স্থাপনা ও বিমানবন্দর লক্ষ্য করে শত্রুতামূলক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে, যা জননিরাপত্তা ও বিমান চলাচলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। এর আগে একই দিনে সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানায়, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর শাইবাহ তেলক্ষেত্রের একটি স্থাপনায় হামলার চেষ্টা করা হয়েছিল। যদিও সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়, তবে ওই ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

পরপর এসব হামলার ঘটনায় সৌদি আরবের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে নিজেদের কূটনৈতিক কর্মী ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতেই যুক্তরাষ্ট্র এই জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে। তবে সৌদি আরবের বাইরে উপসাগরীয় অঞ্চলের কোন কোন মিশন থেকে সদস্যদের সরিয়ে নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানাননি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

নতুন শিক্ষাবর্ষের বই ছাপায় প্রাথমিক এগিয়ে, মাধ্যমিক স্তরে কিছুটা শঙ্কা

আগামী শিক্ষাবর্ষের জন্য প্রায় ৩১ কোটি পাঠ্যবই ছাপার কাজ চলমান রয়েছে। প্রাথমিক পর্যায়ে মুদ্রণ ও…

9 minutes ago

সৌদি আরবে ভ্রমণ না করতে নাগরিকদের কড়া সতর্কতা ইতালির

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটিতে সব ধরনের ভ্রমণ স্থগিত রাখতে নাগরিকদের কড়া সতর্কতা…

44 minutes ago

ইরানের নতুন যুদ্ধকৌশল: পাল্টা হামলার বদলে আক্রমণাত্মক অবস্থানের হুঁশিয়ারি

প্রতিরক্ষানীতি বদলে এখন থেকে আক্রমণাত্মক ও অসম যুদ্ধকৌশল গ্রহণ করবে ইরান। নতুন এই কৌশলের ঘোষণা…

46 minutes ago

আংটি পছন্দ না হওয়ায় ইতালিতে রাশমিকাকে প্রস্তাব দেননি বিজয়

‘কফি উইথ করণ’ শোতে হাজির হয়ে ইতালিতে রাশমিকাকে বিয়ের প্রস্তাব দিতে না পারার কারণসহ দাম্পত্য…

49 minutes ago

সম্প্রীতির বাংলাদেশ: অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত

বাংলাদেশের মাটি ও মানুষের সঙ্গে মিশে আছে নানা ধর্ম, বর্ণ ও সংস্কৃতির ঐতিহ্য। ধর্মীয় সম্প্রীতি…

1 hour ago

অন্ধকার থেকে ফেরাতে শিশু-কিশোরদের পাশে চাই সচেতন অভিভাবক ও সমাজ

কৈশোরের নাজুক সময়ে ভুল সঙ্গ ও প্রযুক্তির অপব্যবহার শিশু-কিশোরদের অপরাধের পথে ঠেলে দিচ্ছে। তাদের স্বাভাবিক…

2 hours ago

This website uses cookies.