Header Premium (728×90)

Categories: বিনোদন

আংটি পছন্দ না হওয়ায় ইতালিতে রাশমিকাকে প্রস্তাব দেননি বিজয়

বর্তমানে ভারতজুড়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় তারকা দম্পতি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বিয়ের পর এই প্রথম তারা একসঙ্গে হাজির হয়েছেন করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনে। প্রাণবন্ত এই আড্ডায় একের পর এক বিস্ফোরক ও মিষ্টি তথ্য ফাঁস করেছেন তারা। শোর প্রকাশিত প্রোমোতেই জানা গেছে, ইতালিতে বেড়াতে গিয়ে রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছিলেন বিজয়। তবে মনের মতো আংটি খুঁজে না পাওয়ায় সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হতে পারেনি।

অনুষ্ঠানে সঞ্চালক করণ জোহর সোজাসাপ্টা প্রশ্ন তোলেন—বিজয় আদতে কোনো বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কি না। এর জবাবে সবাইকে অবাক করে দিয়ে রাশমিকা মাথা নেড়ে জানান, তার কাছে কোনো প্রস্তাবই আসেনি। সঙ্গে সঙ্গে বিজয় আসল রহস্য ফাঁস করে বলেন, রাশমিকাই নাকি এক বছর ধরে অন্তত ১০০ বার তাকে বলেছিলেন, ‘চলো আমরা বিয়ে করে নিই!’ রাশমিকাও মিষ্টি হেসে সে কথার সত্যতা মেনে নেন।

রোমান্টিক এই প্রসঙ্গের গভীরে গিয়ে বিজয় জানান, সাধারণত তিনি এমন ফিল্মি ঘরানার রোমান্সের পরিকল্পনা করেন না। তবে রাশমিকার জীবনের অন্যতম বিশেষ মুহূর্তটি যেন ফিকে হয়ে না যায়, সে বিষয়টি তিনি মাথায় রেখেছিলেন। ঠিক হয়েছিল ইতালি সফরেই তাকে প্রস্তাব দেওয়া হবে, কিন্তু কাঙ্ক্ষিত আংটি না মেলায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। পরবর্তীতে আড্ডার একপর্যায়ে করণ জোহর জানতে চান, রাশমিকা ছাড়া অন-স্ক্রিনে অন্য কোনো নায়িকার সঙ্গে বিজয়ের কেমিস্ট্রি জমে উঠছিল কি না। জবাবে রাশমিকা সঙ্গে সঙ্গে বলেন, কারও সঙ্গে না। অন্যদিকে হাসিমুখে বিজয় মন্তব্য করেন, বিবাহিত জীবনের প্রথম ও একমাত্র শর্ত হলো স্ত্রীর সব কথা মেনে চলা।

দীর্ঘদিনের জল্পনা ও লুকোচুরির অবসান ঘটিয়ে গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। উদয়পুরে বিয়ের প্রথম দিন অর্থাৎ সংগীত অনুষ্ঠান শেষ হওয়ার পর বন্ধুদের সঙ্গে নিয়ে হাঁটু গেড়ে বসে রাশমিকাকে প্রোপোজ করেন বিজয়। অভিনেতা জানান, তিনি কোনোভাবেই রাশমিকার জীবনের সেই জাদুকরী মুহূর্ত কেড়ে নিতে চাননি। ২০১৮ সালে ‘গীত গোবিন্দম’ সিনেমায় একসঙ্গে কাজ করার পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছড়ায়, যা অবশেষে বিয়ের রূপ নিয়ে এখন দর্শকদের হৃদয়ে ঝড় তুলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

সাইবার ঝুঁকির আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার হামলার ঝুঁকি এড়াতে ও জরুরি রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা…

27 minutes ago

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে গুজব, সতর্ক করল শিক্ষা বোর্ড

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যকে ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত…

30 minutes ago

নতুন শিক্ষাবর্ষের বই ছাপায় প্রাথমিক এগিয়ে, মাধ্যমিক স্তরে কিছুটা শঙ্কা

আগামী শিক্ষাবর্ষের জন্য প্রায় ৩১ কোটি পাঠ্যবই ছাপার কাজ চলমান রয়েছে। প্রাথমিক পর্যায়ে মুদ্রণ ও…

50 minutes ago

সৌদি আরবে ভ্রমণ না করতে নাগরিকদের কড়া সতর্কতা ইতালির

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটিতে সব ধরনের ভ্রমণ স্থগিত রাখতে নাগরিকদের কড়া সতর্কতা…

1 hour ago

ইরানের নতুন যুদ্ধকৌশল: পাল্টা হামলার বদলে আক্রমণাত্মক অবস্থানের হুঁশিয়ারি

প্রতিরক্ষানীতি বদলে এখন থেকে আক্রমণাত্মক ও অসম যুদ্ধকৌশল গ্রহণ করবে ইরান। নতুন এই কৌশলের ঘোষণা…

1 hour ago

সৌদি আরবে মার্কিন কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের ছাড়ার নির্দেশ

সৌদি আরবে ড্রোন ও বিমানবন্দরে হামলার ঘটনায় জরুরি নন এমন মার্কিন কূটনীতিক ও তাঁদের পরিবারের…

2 hours ago

This website uses cookies.