ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো তেহরান সফরে গিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সোমবার বিকেলে তিনি তেহরানে অবতরণ করেন। এই সফরের মূল লক্ষ্য হলো গত কয়েক মাস ধরে চলমান যুদ্ধকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা প্রশমন করা। মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে, ল্যাভরভ ইরানের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন।
সফরকালে ল্যাভরভের ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। আল জাজিরার তথ্য অনুযায়ী, এই আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়গুলো প্রাধান্য পাবে। এছাড়া যুদ্ধ বন্ধের উপায় নিয়েও আলোচনার চেষ্টা থাকবে বলে জানা গেছে।
তেহরানে আসার আগে রোববার বাহরাইনে অবস্থান করছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি রাশিয়া ও পারস্য উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) মধ্যে কৌশলগত ডায়ালগ সেশনে অংশ নেন। সেই সেশনে জিসিসিভুক্ত দেশগুলো হরমুজ প্রণালি খুলে দেয়ার জন্য ইরানের ওপর রাশিয়ার প্রভাব বাড়ানোর আহ্বান জানায়।
জিসিসির প্রধান জসিম আল বুদাইয়ি জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে ইরান সদস্য দেশগুলোতে কমপক্ষে ৭ হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। জিসিসির ৬টি আরব রাষ্ট্র তাদের সমাপনী বিবৃতিতে ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনায় বসার জন্য রাজি করানোর আহ্বান জানিয়েছে।
দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলস কাজ করছেন বলে জানিয়েছেন আইজিপি…
কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে দিনের বেলায় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহন…
সরকার সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের তিন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার চুক্তিভিত্তিক…
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সঙ্গে সাক্ষাৎকালে প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে গণতান্ত্রিক…
আলবেনিয়ায় কয়েক দিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়েছে। রোববার বিক্ষোভকারীরা একটি পুলিশ স্টেশনে…
কিউবার বিপ্লব কি শেষ হতে চলেছে? মার্কিন চাপ ও অভ্যন্তরীণ সংকটের মুখে দাঁড়িয়ে বিশ্বরাজনীতিতে কিউবার…
This website uses cookies.