পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ইসলামাবাদমুখী লংমার্চকে কেন্দ্র করে পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার নাদিম নাসির গত শনিবার গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনার সুরক্ষার বিষয়টি উল্লেখ করে এই সিদ্ধান্ত ঘোষণা করেন। এ নিষেধাজ্ঞা আগামী ৮ নভেম্বর পর্যন্ত বহাল রাখা হবে।
জেলা গোয়েন্দা কমিটির (ডিআইসি) এক জরুরি বৈঠকের পরই মূলত এ প্রজ্ঞাপন জারি করা হয়। বৈঠকে সতর্ক করে বলা হয়, জেলার গুরুত্বপূর্ণ অবকাঠামো, সড়ক ও স্থাপনাগুলোর ওপর ‘আসন্ন হুমকি’ রয়েছে। নির্দিষ্ট কিছু ব্যক্তি ও গোষ্ঠী লোকজনকে সংগঠিত করে বড় ধরনের জনসমাবেশ ও বিশৃঙ্খলার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে। এসব তৎপরতা জনজীবন, রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সম্পদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।
ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা বলবৎ থাকায় রাওয়ালপিন্ডিতে যেকোনো স্থানে পাঁচজনের বেশি মানুষের সমবেত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া ড্রোন উড্ডয়ন এবং পুলিশের ব্যারিকেড ভেঙে যান চলাচল কিংবা সমাবেশে বাধা সৃষ্টি করার চেষ্টাও নিষিদ্ধের আওতায় রাখা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রকাশ্যে কোনো ধরনের অস্ত্র, হাতে তৈরি বিস্ফোরক, পেরেকযুক্ত বস্তু, ভারী লাঠি, গুলতি, বল-বিয়ারিং, পেট্রলবোমা কিংবা শারীরিক ক্ষতি করতে পারে এমন সরঞ্জাম বহন বা প্রদর্শন করা যাবে না।
পিটিআইয়ের বর্তমান লংমার্চটি এখনো খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমানা অতিক্রম করতে পারেনি। তবে প্রদেশটির মুখ্যমন্ত্রী শনিবার পুনরুল্লেখ করেছেন, তাঁর নেতৃত্বেই বিক্ষোভকারীরা রাজধানীর দিকে অগ্রসর হবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আগে থেকেই ১৪৪ ধারা বলবৎ রাখা হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর রাজধানী ইসলামাবাদে দুই মাসের জন্য এবং জনশান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে লাহোরে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত একই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।
অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…
দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…
১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…
This website uses cookies.