Header Premium (728×90)

যুক্তরাজ্যের উপনির্বাচনে হেরে গেলেন গ্রিন পার্টির নেতা জ্যাক পোলানস্কি

যুক্তরাজ্যের লন্ডনের হলবর্ন ও সেন্ট প্যানক্রাস আসনের উপনির্বাচনে পরাজিত হয়েছেন দেশটির বামপন্থি গ্রিন পার্টির নেতা জ্যাক পোলানস্কি। নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সাগাল আবদি-ওয়ালির কাছে হেরে গেলেও পোলানস্কি দলের প্রধানের পদে বহাল থাকার ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচনের ফলাফলে দেখা গেছে, লেবার পার্টির প্রার্থী সাগাল আবদি-ওয়ালি ৪৫ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, প্রায় এক-তৃতীয়াংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন গ্রিন পার্টির নেতা পোলানস্কি। শুক্রবার ভোরে এই ফলাফল ঘোষণা করা হয়। সোমালিয়ার যুদ্ধের কারণে নব্বইয়ের দশকে শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে আসা আবদি-ওয়ালি বর্তমানে স্থানীয় কাউন্সিলের নেতৃত্ব দিচ্ছেন।

১৯৮৩ সালে আসনটি প্রতিষ্ঠার পর থেকে এটি লেবার পার্টির দখলে রয়েছে। এবারের উপনির্বাচনটি অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের কারণে। একই সঙ্গে এই নির্বাচন ছিল লেবার পার্টির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের জনপ্রিয়তার প্রাথমিক পরীক্ষা। মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে লেবার পার্টি ও গ্রিন পার্টির মধ্যে। গত বছরের সেপ্টেম্বরে পোলানস্কি দলের নেতা হওয়ার পর থেকে গ্রিন পার্টির সদস্যসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

৪৩ বছর বয়সী সাবেক অভিনেতা ও হিপনোথেরাপিস্ট পোলানস্কি ইহুদি বংশোদ্ভূত। তিনি গ্রিন পার্টিকে জোরালোভাবে ফিলিস্তিনপন্থি অবস্থানে নিয়ে গেছেন এবং স্টারমারের নেতৃত্বাধীন লেবার সরকারের ইসরাইল-হামাস যুদ্ধসংক্রান্ত নীতির বিরুদ্ধে জনমনে তৈরি হওয়া ক্ষোভকে কাজে লাগানোর চেষ্টা করেছেন। দলের সদস্যরা ইহুদিবাদকে বর্ণবাদ হিসেবে সংজ্ঞায়িত করার পক্ষে একটি প্রস্তাব সমর্থন করায় চলতি মাসে তাকে ইসরাইলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

নির্বাচনের ফলাফলে হতাশা প্রকাশ করলেও গ্রিন পার্টির একজন মুখপাত্র বলেছেন, লেবার পার্টির সবচেয়ে নিরাপদ আসনগুলোর একটিতে তাদের ভোটের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়াটা উদযাপনের বিষয়। মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, ভোটাররা জলবায়ু পরিবর্তন মোকাবিলা, লাগামছাড়া বাসা ভাড়া এবং ফিলিস্তিনিদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার মতো বিষয়ে প্রকৃত পরিবর্তন চেয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

রাবিতে সাংবাদিকের ওপর হামলা: ৪ ছাত্রদল নেতার ছাত্রত্ব সাময়িক বাতিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার নেতার ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া…

6 minutes ago

সিরাজগঞ্জে সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ সম্মাননা পেলেন ২ পুলিশ কর্মকর্তা

সিরাজগঞ্জে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ সম্মাননা পেয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ ও…

7 minutes ago

৩০ বছর পর কফিনবন্দি হয়ে দেশে ফিরছেন নিউইয়র্ক প্রবাসী খোকন

উন্নত জীবন আর স্থায়ী আবাসের স্বপ্ন নিয়ে তিন দশক আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো কাজী আজিজুল…

12 minutes ago

স্মার্ট ডাকসেবার প্রত্যয়ে বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস

স্মার্ট ডাকসেবার প্রত্যয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস-২০২৬। এ উপলক্ষ্যে…

16 minutes ago

ইতালিতে বিতর্কিত নির্বাচনী সংস্কার পাস, বিরোধীদের ‘প্রতারণার’ অভিযোগ

ইতালির পার্লামেন্টে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকারের বিতর্কিত নির্বাচনী সংস্কার বিল অনুমোদিত হয়েছে। এই সংস্কারকে…

18 minutes ago

বাগেরহাটে শ্রেণিকক্ষ সংকট, বটগাছের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান

বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবোখালী মাধ্যমিক বিদ্যালয়ে তীব্র শ্রেণিকক্ষ সংকটের কারণে শিক্ষার্থীদের বটগাছের নিচে ও ঝুঁকিপূর্ণ…

21 minutes ago

This website uses cookies.