Header Premium (728×90)

ধ্রুব রাঠি: ইউটিউবের জনপ্রিয় মুখ থেকে রাজনীতির মাঠে সক্রিয় তরুণ

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি সম্প্রতি কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) এক কর্মসূচিতে অংশ নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন। ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত এই সমাবেশে তাঁর উপস্থিতি তরুণদের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করে। সমাবেশে ধ্রুব রাঠি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের স্বচ্ছতার অভাব এবং জবাবদিহিতার ঘাটতি নিয়ে কঠোর অভিযোগ তোলেন। তবে তিনি এ সময় স্পষ্ট করেন, তাঁর এই অংশগ্রহণ কোনো সরকার পরিবর্তনের উদ্দেশ্যে নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিজেপির আন্দোলনে ধ্রুব রাঠির এই সশরীরে অংশগ্রহণ ভারতের মোদি সরকারের জন্য উদ্বেগের কারণ হতে পারে।

ধ্রুব রাঠির জন্ম ১৯৯৪ সালের ৮ অক্টোবর ভারতের হরিয়ানা রাজ্যের রোহতকের একটি হিন্দু জাট পরিবারে। তাঁর বাবা মহাবীর রাঠি ও মা উর্মিলা রাঠি। একটি সুশিক্ষিত ও আন্তরিক পারিবারিক পরিবেশে বেড়ে ওঠা ধ্রুব ছোটবেলা থেকেই বিজ্ঞান, ইতিহাস ও সমসাময়িক ঘটনাবলির প্রতি বিশেষ আগ্রহী ছিলেন। হরিয়ানায় প্রাথমিক শিক্ষা শেষ করার পর ১৭ বছর বয়সে তিনি উচ্চশিক্ষার জন্য জার্মানিতে পাড়ি জমান। সেখানে তিনি কার্লসরুহে ইনস্টিটিউট অব টেকনোলজি (কেআইটি) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং পরবর্তীতে নবায়নযোগ্য জ্বালানি প্রকৌশলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০১৩ সালে জার্মানিতে কলেজজীবনে থাকাকালীন শখের বশে ধ্রুব রাঠি তাঁর ইউটিউব চ্যানেলটি চালু করেন। শুরুতে প্রযুক্তি ও পরিবেশগত বিষয় নিয়ে কাজ করলেও ২০১৪ সালে তিনি রাজনৈতিক বিশ্লেষণের দিকে মনোনিবেশ করেন। বিজেপি সরকারের কার্যক্রম ও পারফরম্যান্স বিশ্লেষণ করে তৈরি করা তাঁর প্রথম ভাইরাল ভিডিওটিই মূলত ইউটিউবার হিসেবে তাঁর পরিচিতি গড়ে দেয়। এরপর থেকে তিনি সামাজিক সমস্যা, ইতিহাস ও বিজ্ঞানের মতো জটিল বিষয়গুলোকে সহজবোধ্য করে দর্শকদের সামনে উপস্থাপন করে আসছেন।

ধ্রুব রাঠির ইউটিউব ক্যারিয়ারে বেশ কিছু উল্লেখযোগ্য মাইলফলক রয়েছে। এখানে তিনি প্রথম সময় ব্যবস্থাপনাবিষয়ক কোর্স নিয়ে আসেন। ইউটিউব (@DhruvRathee): এই চ্যানেলে রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। ২০১৮ সালে তিনি ভ্রমণ ও ব্যক্তিগত অভিজ্ঞতার জন্য ‘ধ্রুব রাঠি ব্লগস’ নামে দ্বিতীয় একটি চ্যানেল খোলেন। ইউটিউব (@DhruvRatheeVlogs): এটি ভ্রমণবিষয়ক ভ্লগ, যেখানে সাবস্ক্রাইবারের সংখ্যা তিন কোটি ৩০ লাখ। ২০২২ সালে তাঁর বিভিন্ন প্ল্যাটফর্মে অনুসারীর সংখ্যা এক কোটি ছাড়িয়ে যায় এবং ২০২৩ সালে তিনি নাস একাডেমির সঙ্গে যৌথভাবে ‘ধ্রুব রাঠি একাডেমি’ চালু করেন। বর্তমানে তাঁর প্রধান ইউটিউব চ্যানেলে তিন কোটি ৩০ লাখ সাবস্ক্রাইবার রয়েছে। এছাড়াও তাঁর ভ্লগ চ্যানেলে ৩৫ লাখ ৩০ হাজার, ইনস্টাগ্রামে (@dhruvrathee) এক কোটি ৯১ লাখ, ফেসবুকে (@DhruvRathee) ৭৬ লাখ এবং এক্সে (@dhruv_rathee) ৩৩ লাখ অনুসারী রয়েছেন। ওয়েবসাইটে ধ্রুব রাঠি লিখেছেন, এই মাইলফলকগুলো শুধু একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তাঁর বিকাশের গল্পই তুলে ধরে না, বরং কর্মজীবনের নানা পর্যায়ের পরিবর্তনকেও ফুটিয়ে তোলে। জার্মানি থেকে নিয়মিত ভারতে যাতায়াত করলেও তিনি নিজের কনটেন্টের মাধ্যমে দেশটির উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করেন বলে তাঁর ওয়েবসাইটে উল্লেখ করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

দিল্লিতে যন্তর মন্তরে যাওয়ার পথে কেজরিওয়ালসহ বহু নেতা আটক

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। যন্তর…

6 minutes ago

কেন্দুয়ায় এক রাতে কৃষকের ৪ গরু চুরি, ক্ষতি ৫ লাখ টাকা

নেত্রকোণার কেন্দুয়ায় শুক্রবার গভীর রাতে এক কৃষকের গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হয়েছে। ভুক্তভোগী কৃষক…

27 minutes ago

শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আটক এক

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের…

31 minutes ago

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যাটি জাকারিয়াকে হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে…

36 minutes ago

কেশবপুরে রোগযন্ত্রণা সইতে না পেরে দুই বৃদ্ধের আত্মহত্যা

যশোরের কেশবপুরে শারীরিক ও বার্ধক্যজনিত যন্ত্রণা সহ্য করতে না পেরে দুই বৃদ্ধ আত্মহত্যা করেছেন। পুলিশ…

43 minutes ago

দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের শীর্ষ নেতারা

বিক্ষোভকারীদের সমর্থনে দিল্লির সাউথ এভিনিউয়ে ধরনায় বসার সময় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের…

46 minutes ago

This website uses cookies.