Header Premium (728×90)

হুথিদের সামরিক সক্ষমতা বৃদ্ধি, পাল্টা কৌশলে ইয়েমেন সরকার

গত কয়েক বছরে হুথিরা একটি শক্তিশালী সামরিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাদের ক্ষেপণাস্ত্রভান্ডারের পাশাপাশি ড্রোনের কার্যকারিতা ও নির্ভুলতাও বহুগুণ বেড়েছে। ইয়েমেনের প্রতিরক্ষা বিশ্লেষক ইব্রাহিম জালাল জানিয়েছেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সরাসরি সহায়তায় হুথিদের এই সামরিক সক্ষমতা অর্জিত হয়েছে।

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জালাল বলেন, ইয়েমেন সরকার এবং তাদের মিত্ররা বর্তমানে এমন এক প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে, যারা সাম্প্রতিক সময়ে কৌশলগতভাবে অনেক বেশি শক্তিশালী। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ইরানের চলমান যুদ্ধে হুথিরা নিজেদের সুবিধামতো সময়ে যুক্ত হচ্ছে। এর মাধ্যমে তেহরানের তথাকথিত ‘প্রতিরোধের অক্ষ’-এ তারা নিজেদের অবস্থান আরও সংহত করেছে। একই সঙ্গে হরমুজ প্রণালি থেকে লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালিতে আইআরজিসির ওপর চাপ কমানোর একটি সুযোগ তৈরি করে দিয়েছে হুথিরা।

বিশ্লেষক ইব্রাহিম জালালের মতে, হুথিদের লক্ষ্য কেবল আঞ্চলিক সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ নেই; বরং ইয়েমেনের অভ্যন্তরেও তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বাব আল-মান্দাব এলাকায় দ্রুত অগ্রগতির পর এখন তারা দখল করা এলাকাগুলো স্থায়ীভাবে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। এ লক্ষ্যে তারা গুরুত্বপূর্ণ পাহাড়ি এলাকাগুলো কব্জায় নেওয়ার পাশাপাশি তায়েজ শহরকে ইয়েমেন সরকারের অন্তর্বর্তী রাজধানী এডেন এবং লাহিজ প্রদেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে।

জালাল সতর্ক করে বলেন, এই পরিস্থিতির কারণে এডেনের ওপর নিরাপত্তা ঝুঁকি বাড়বে এবং আর্থিকভাবে গুরুত্বপূর্ণ মারিব শহরের দিকে হুথিদের অগ্রসর হওয়ার পথ প্রশস্ত হবে। এতদিন মারিব তুলনামূলক কম চাপের মধ্যে থাকলেও, এটি এখন হুথিদের পরবর্তী প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

হুথিদের এই সাম্প্রতিক সামরিক অগ্রগতি ও কৌশলগত পরিবর্তন ইয়েমেন সরকার ও তাদের মিত্রদের হিসাব-নিকাশ পুরোপুরি বদলে দিয়েছে। এই পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটেই ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমি বড় ধরনের নতুন সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

নিয়োগপত্র পেয়েও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেননি ৯১৮ জন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র পেয়েও ৯১৮ জন প্রার্থী চাকরিতে যোগ দেননি। চাকরির…

6 minutes ago

শিশু একাডেমির অনুষ্ঠানে ‘জাইমা’ পরিচয়ে চমকে গেলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে জাইমা নামের এক ক্ষুদে শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত আত্মপরিচয়ে চমকে যান প্রধানমন্ত্রী…

8 minutes ago

নজিরবিহীন ছাত্রবিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৫ সহস্রাধিক

ফ্রান্সে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষা উপকরণের দাবিতে শুরু হওয়া ছাত্রবিক্ষোভ এখন দেশজুড়ে তীব্র রূপ নিয়েছে।…

12 minutes ago

শিশুদের নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিশুদের সুস্থ বিকাশে নিরাপদ…

13 minutes ago

কৃত্রিম সংকটে এলপিজির মূল্যবৃদ্ধি: তীব্র মূল্যস্ফীতিতে দিশেহারা সাধারণ মানুষ

জ্বালানি তেলের পর এবার একলাফে ২৫২ টাকা বাড়ানো হয়েছে এলপিজি সিলিন্ডারের দাম। কৃত্রিম সংকট তৈরি…

17 minutes ago

সাপাহারে চারজনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় প্রতিহত

নওগাঁর সাপাহার সীমান্তে চারজনকে পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তৎপরতায়…

21 minutes ago

This website uses cookies.