তারকা দম্পতি প্রীতম হাসান ও শেহতাজ মুনিরা হাশেমের বিবাহবিচ্ছেদের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে। পারস্পরিক সমঝোতার মাধ্যমে তারা বিচ্ছেদের পথে হাঁটছেন বলে রোববার রাতে এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন শেহতাজ। তবে তাদের এই আকস্মিক সিদ্ধান্তের পেছনে প্রীতমের অতিরিক্ত ব্যস্ততা ও পারস্পরিক দূরত্বের বিষয়গুলোই মূল কারণ হিসেবে সামনে আসছে বলে গুঞ্জন উঠেছে।
রোববার রাত ১০টা ৪২ মিনিটে দেওয়া এক ফেসবুক পোস্টে শেহতাজ লেখেন, "আমরা একসঙ্গে ভাগ করে নেওয়া স্মৃতিগুলোর জন্য কৃতজ্ঞ এবং এখনো একে অপরের প্রতি যত্নশীল। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি যে, পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা পথ চলাই আমাদের জন্য ভালো। অনেক ভেবেচিন্তে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। আমাদের পরিবারের সমর্থন নিয়ে আমরা এখন বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছি।"
এদিকে এই তারকা দম্পতির বিচ্ছেদের কারণ নিয়ে শোবিজ অঙ্গনে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অসমর্থিত বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, প্রীতমের অতিমাত্রায় কাজের ব্যস্ততা ও অবহেলাই তাদের মধ্যে দূরত্ব তৈরি করেছে। প্রীতম হাসানের ঘনিষ্ঠ এক মিউজিশিয়ান জানান, শো নিয়ে প্রীতমের ব্যস্ততা দিন দিন বাড়ছিল, যার ফলে সংসারের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। আর এই কারণেই শেহতাজ ধীরে ধীরে বদলে যেতে শুরু করেন বলে তিনি উল্লেখ করেন।
শেহতাজের ঘনিষ্ঠ অন্য একটি সূত্র জানিয়েছে, প্রীতমের ব্যস্ততার কারণে শেহতাজের আচরণে পরিবর্তন আসা স্বাভাবিক ছিল। তবে অভিযোগ শুধু প্রীতমের বিরুদ্ধে নয়, শেহতাজকে নিয়েও রয়েছে। গত কয়েক মাস ধরেই তারা একে অপরের ওপর বিরক্ত ছিলেন এবং সেখান থেকেই ঝামেলার সূত্রপাত। ওই সূত্রের দাবি, চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতেই তাদের ডিভোর্স হয়ে গেছে। তবে পুরো বিষয়টি তাদের একান্তই ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন ঘনিষ্ঠজনরা।
উল্লেখ্য, ২০২২ সালের ২৯ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম। দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। এর আগে ২০১৭ সালে প্রীতমের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করার সময় তাদের পরিচয় ও সম্পর্কের সূচনা হয়েছিল।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে…
স্মার্টফোন, ল্যাপটপ কিংবা বৈদ্যুতিক গাড়ির চার্জের দুশ্চিন্তা দূর করতে ব্যাটারি প্রযুক্তিতে আসছে বড় ধরনের পরিবর্তন।…
ঢাকার কাফরুলে অভিযান চালিয়ে ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন তালুকদারকে গ্রেপ্তার…
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে এসে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে গেছেন খিলগাঁও থানার হত্যা…
রাজশাহীর সীমান্ত ও চরাঞ্চল থেকে উদ্ধার হওয়া সূর্যপুত্র রেবন্তর একটি অত্যন্ত বিরল মূর্তিসহ ২৬টি প্রত্ননিদর্শন…
রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ওলেশকি শহরে খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। মাইন ও…
This website uses cookies.