নেপালের মধ্যাঞ্চলে অবস্থিত হিমলুং শিখরে ভয়াবহ তুষারধসের ঘটনায় অন্তত ১৫ জন নেপালি শ্রমিক নিহত হয়েছেন। চীন সীমান্তের কাছে ৭ হাজার ১২৬ মিটার (২৩ হাজার ৩৩৫ ফুট) উচ্চতায় অবস্থিত ওই শিখরে বিদেশি পর্বতারোহীদের জন্য পর্বতশিবির বা বেস ক্যাম্প প্রস্তুত করছিলেন এসব শ্রমিক। গত রোববার ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নেপাল ন্যাশনাল মাউন্টেইন গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি তুল সিং গুরুং রয়টার্সকে নিশ্চিত করেছেন যে, উদ্ধার হওয়া মরদেহগুলো হেলিকপ্টারে করে কাঠমান্ডুতে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, নিখোঁজ থাকা অপর এক কর্মীকে জীবিত পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ এবং উদ্ধার অভিযান প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তুষারধসের সময় ওই এলাকায় কোনো বিদেশি পর্বতারোহী ছিলেন না।
অভিজ্ঞ গাইডসহ ১১ সদস্যের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে প্রায় চার মিটার বা ১৪ ফুট গভীর বরফ খুঁড়ে তাবুগুলো উদ্ধার করেছে। উদ্ধার অভিযানের ধারাবাহিকতায় রোববার দুই পর্বতারোহী গাইড, সোমবার দুই কিচেন স্টাফ এবং মঙ্গলবার আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নেপালে সাম্প্রতিক বছরগুলোর পর্বতারোহণ ইতিহাসে এটি অন্যতম বড় দুর্যোগ। এর আগে ২০১৪ সালে এভারেস্টে তুষারধসে ১৬ জন এবং ২০১৫ সালে ভূমিকম্পের কারণে ১৮ জনের মৃত্যু হয়েছিল।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবার মান…
বাংলাদেশের কৃষকদের জন্য সার সহজলভ্য করতে এবং খাদ্যনিরাপত্তা বজায় রাখতে ৩০ কোটি ডলারের ঋণ চুক্তি…
খুলনার রূপসা উপজেলায় দেড় মাস আগে খুন হওয়া জয় ঢালীর বাবা আক্তার ঢালীকে গুলি করে…
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে বর্ণাঢ্য র্যালি ও…
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বালু ও মাটিবোঝাই বেপরোয়া ডাম্প ট্রাকের কারণে জননিরাপত্তা হুমকির মুখে। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা,…
বিশ্ব শিক্ষক দিবসেও বেতন-ভাতা থেকে বঞ্চিত রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর আলহুদা আদর্শ দাখিল মাদরাসার ১৮…
This website uses cookies.