Header Premium (728×90)

খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

রোপণ মৌসুমে কৃষকদের জন্য সার সহজলভ্য করার মাধ্যমে দেশের কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে ৩০ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বর্তমান বাজারদর অনুযায়ী এই অর্থের পরিমাণ প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এই ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। ইআরডির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ইআরডির সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ ও ভুটানের পরিচালক জ্যঁ পেম। ‘জরুরি খাদ্যনিরাপত্তা সহায়তা প্রকল্প’ বাস্তবায়নে এই অর্থ ব্যয় করা হবে। প্রকল্পটি ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। অর্থ বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করবে এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এতে সমন্বয়কারী হিসেবে কাজ করবে।

প্রকল্পটির মূল লক্ষ্য হলো রোপণ মৌসুমে প্রয়োজনীয় সারের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা। বিশেষ করে ক্ষুদ্র কৃষকদের জন্য সার সহজলভ্য করার মাধ্যমে কৃষি উৎপাদন ধরে রাখা এবং দেশের সার্বিক খাদ্যনিরাপত্তায় অবদান রাখাই এই উদ্যোগের উদ্দেশ্য। বিশ্বব্যাংকের এই ঋণের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২৫ বছর, যার মধ্যে পাঁচ বছর গ্রেস পিরিয়ড বা মূল অর্থ পরিশোধে ছাড়ের সুবিধা থাকবে।

নতুন এই ঋণ কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাস এবং বাজারের অস্থিরতা মোকাবিলায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, বিশ্বব্যাংক এর আগেও বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কার, অবকাঠামো উন্নয়ন এবং জ্বালানি খাতের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মসূচিতে অর্থায়ন করে আসছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

নবাবগঞ্জে ৯ অক্টোবর ঐতিহ্যবাহী শরৎকালীন নাড়ু উৎসব

ঢাকার নবাবগঞ্জে আগামী ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘শরৎকালীন নাড়ু উৎসব ২০২৬’। ‘মাটির সংস্কৃতি…

1 minute ago

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার

শিক্ষকতা পেশাকে মেধাবীদের প্রথম পছন্দ হিসেবে গড়ে তুলতে সরকার শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় ব্যাপক…

2 minutes ago

ভিডিও কলে স্বামীর গালাগালের পর গৃহবধূর বিষপান, ঢামেকে মৃত্যু

কুয়েতপ্রবাসী স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলে বিষপান করা ঝুমুর খানম সেতু…

4 minutes ago

বরগুনায় মেধাবী ও সুবিধাবঞ্চিত ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

বরগুনা সদর উপজেলায় মেধাবী ও সুবিধাবঞ্চিত ছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাইসাইকেল…

8 minutes ago

চলতি বছর মালয়েশিয়া থেকে মিয়ানমারে ফিরলেন ১০ হাজার অভিবাসী

চলতি বছর মালয়েশিয়া থেকে প্রায় ১০ হাজার অভিবাসীকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমের…

10 minutes ago

ভিপি নুরের নাম ভাঙিয়ে টাকা চাওয়ার অডিও ফাঁসের পর যুব অধিকার সভাপতি বহিষ্কার

লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ‘পাঁচ, পাঁচ–ই…

15 minutes ago

This website uses cookies.