ব্রিটেনের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটির কাছে নিরাপত্তা-সংক্রান্ত একটি ঘটনায় এক ব্রিটিশ-ইরানি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির সন্ত্রাসবিরোধী পুলিশ। সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
গত রোববার ফেয়ারফোর্ড ঘাঁটির আশপাশে এই নিরাপত্তা-সংক্রান্ত ঘটনাটি ঘটে। এই একই ঘটনায় এর আগে সন্ত্রাসবাদ ও বিস্ফোরক-সংক্রান্ত অভিযোগে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে তাদের পুলিশি জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ফেয়ারফোর্ড ঘাঁটিটি দীর্ঘদিন ধরে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্যবহার করে আসছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর চলতি বছরের মার্চ মাস থেকে ঘাঁটিটি যুক্তরাষ্ট্র তাদের সামরিক প্রয়োজনে ব্যবহার করছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিয়ের আর মাত্র ১৪ দিন বাকি ছিল। ১৬ অক্টোবর একই দিনে বিয়ের পিঁড়িতে বসার কথা…
রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক হাসপাতালে কিশোরী মাহিমার মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন ও হাসপাতাল কর্মীদের…
ঢাকার মিরপুরে এক শিশুকে বেল্ট দিয়ে নির্দয়ভাবে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত…
বাংলাদেশে আগামী ২০৫০ সালের মধ্যে প্রবীণ জনসংখ্যা ৫ কোটিতে পৌঁছানোর প্রক্ষেপণের মধ্যে আন্তর্জাতিক প্রবীণ দিবস…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির দেওয়া…
This website uses cookies.