প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২২: ০১
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে চালানো বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। শনিবার ডেরা ইসমাইল খান (ডিআই খান) জেলার আমান মেলা পুলিশ চেকপোস্টে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। হামলায় নারী ও শিশুসহ আরও ৩০ জন আহত হয়েছেন।
পাকিস্তানের দুর্যোগ মোকাবিলা সংস্থা উদ্ধার অভিযান শুরু করেছে। সংস্থাটির কর্মকর্তাদের বরাতে ডন জানিয়েছে, নিহতদের মধ্যে আটজন পুরুষ, দুজন নারী এবং একটি শিশু রয়েছে। আহতদের মধ্যে ২০ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ডিআই খান ও বেলুচিস্তানের রাজধানী কোয়েটার সংযোগকারী মহাসড়কের কাছে অবস্থিত আমান মেলা চেকপোস্টে এই হামলার সময় পুলিশ সদস্য ছাড়াও কাস্টমস বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে কয়েকজন হতাহত হয়েছেন।
এর মাত্র একদিন আগে, ১৮ সেপ্টেম্বর, খাইবার পাখতুনখোয়ার পুলিশ সদরদপ্তরের মসজিদে জুমার নামাজ চলাকালে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২৭ জন নিহত এবং ৭৫ জন আহত হন। নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর একটি সহযোগী সংগঠন ওই হামলার দায় স্বীকার করেছিল।
আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের এসব অঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলার ঘটনা ক্রমবর্ধমান। পাকিস্তান সরকার দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, সশস্ত্র গোষ্ঠীগুলো আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানোর সুযোগ পাচ্ছে। তবে আফগানিস্তানের তালেবান সরকার ইসলামাবাদের এই অভিযোগ অস্বীকার করে আসছে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ…
আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদক জয়ী বাংলাদেশি আরচারদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছে ফেডারেশন। স্বর্ণের জন্য…
চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হাম-রুবেলা (এম.আর) ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ২৬…
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে আবারও কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে পরিশোধনকারী কোম্পানিগুলোর…
বাগেরহাটের মোল্লাহাটে সাত বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর ক্ষুব্ধ…
অর্থকষ্টে একসময় দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ভেবেছিলেন অঞ্জলি আনন্দ। কিন্তু করণ জোহরের ‘রকি অউর…
This website uses cookies.