জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের বিতর্ক শুরুর দিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের অদূরে একটি সন্দেহজনক স্যুটকেসকে কেন্দ্র করে বোম আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিরাপত্তার খাতিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে ওই এলাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেয় এবং সাধারণ মানুষকে সতর্কতার সাথে এলাকাটি এড়িয়ে চলার পরামর্শ দেয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরের দিকে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও নিরাপত্তা বাহিনীর গাড়ি এসে ওই এলাকাটি ঘিরে ফেলে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে একটি ভবনও খালি করা হয়। নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) ও বোম্ব স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। দীর্ঘ তদন্ত ও পরীক্ষার পর পুলিশ নিশ্চিত করে যে, স্যুটকেসটি কোনো ধরনের ঝুঁকি তৈরি করছে না এবং এটি সন্দেহজনক নয়।
নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর ধীরে ধীরে বন্ধ থাকা সড়কগুলো পুনরায় খুলে দেওয়া হয়। ঘটনার সময় ৪২তম থেকে ৪৪তম স্ট্রিট পর্যন্ত এবং ২য় অ্যাভিনিউ থেকে লেক্সিংটন অ্যাভিনিউয়ের মধ্যবর্তী অংশে যানবাহন ও পথচারী চলাচল বন্ধ ছিল। বোম্ব স্কোয়াডের তদন্ত শেষ হওয়ার পর অধিকাংশ সড়ক খুলে দেওয়া হলেও ৪৩তম স্ট্রিটের থার্ড অ্যাভিনিউ থেকে লেক্সিংটন অ্যাভিনিউ অংশে কিছু সময় বিধিনিষেধ বহাল ছিল।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উচ্চপর্যায়ের এই অধিবেশন ২২ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা এতে অংশ নিচ্ছেন এবং জলবায়ু পরিবর্তন, উন্নয়ন ও আন্তর্জাতিক নিরাপত্তাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছেন। এই অধিবেশনকে কেন্দ্র করে জাতিসংঘ সদর দপ্তরের চারপাশে আগে থেকেই হাজারো পুলিশ ও বিশেষায়িত ইউনিট মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহজনক স্যুটকেসের ঘটনায় সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটলেও শেষ পর্যন্ত জনসাধারণের জন্য কোনো হুমকি পাওয়া যায়নি।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন…
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ আধুনিকায়ন করতে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন…
গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ভাষণের সময় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার…
মাগুরার শ্রীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক…
গণমাধ্যমে সরকারের পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও তুলে ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয়…
This website uses cookies.