Header Premium (728×90)

আস্থা ফেরাতে কঠিন সত্য স্বীকারের আহ্বান জাতিসংঘ সভাপতির

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান বলেছেন, বিশ্ব বর্তমানে এমন এক সন্ধিক্ষণ পার করছে যেখানে যুদ্ধ, দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তির দ্রুত পরিবর্তনের মতো সংকটগুলোকে আর বিচ্ছিন্ন বা সাময়িক ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তরে ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে তিনি এই মন্তব্য করেন। তার মতে, এসব সংকট পরস্পরের সঙ্গে গভীরভাবে যুক্ত এবং মানুষের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলছে। তাই কেবল সংকট তৈরি হলে প্রতিক্রিয়া দেখানোই যথেষ্ট নয়, বরং সংকট সৃষ্টির পেছনে থাকা ব্যবস্থাগুলোতেও আমূল পরিবর্তন আনা প্রয়োজন।

ড. খলিলুর রহমানের মতে, জাতিসংঘের প্রতি মানুষের আস্থা ফেরাতে হলে সংস্থাটিকে নিজেদের দুর্বলতা ও সীমাবদ্ধতার কঠিন সত্য স্বীকার করে নিতে হবে। তিনি স্পষ্ট করেন যে, আস্থা কেবল কথার মাধ্যমে ফিরে আসে না, বরং কাজের মাধ্যমে তা অর্জন করতে হয়। বহুপক্ষীয় সহযোগিতাই জাতিসংঘের মূল শক্তি হলেও, বর্তমানে এই ব্যবস্থার কার্যকারিতা নিয়ে মানুষের মনে প্রশ্ন বাড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতি ও বাস্তব ফলাফলের মধ্যে ব্যবধান আস্থা দুর্বল করে তুলছে, তাই কথার চেয়ে কাজের ফলাফল দেখানোই এখন সবচেয়ে জরুরি।

শান্তি ও নিরাপত্তার বিষয়ে তিনি জোর দিয়ে বলেন, সংঘাতের স্থায়ী সমাধান কেবল সামরিক শক্তির ওপর নির্ভর করে না। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতি মেনে আলোচনার মাধ্যমেই শান্তির পথ খুঁজতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে যুদ্ধের ভয় থেকে রক্ষা করার মূল দায়িত্ব পালনে ব্যর্থতা প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থাকে ক্ষুণ্ন করছে বলেও তিনি স্মরণ করিয়ে দেন।

টেকসই উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যের বিষয়টিও তার বক্তব্যে উঠে আসে। খলিলুর রহমান বলেন, উন্নয়নকে কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচকে বিচার না করে মানুষের মর্যাদা ও সুযোগ বৃদ্ধির মাধ্যমে বিবেচনা করতে হবে। উন্নয়নশীল দেশগুলোর দারিদ্র্য, ঋণের চাপ ও খাদ্য নিরাপত্তার সংকট মোকাবিলায় অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

জলবায়ু ন্যায়বিচারের বিষয়ে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের সমস্যা নয়, বরং এর প্রভাব এখনই অনুভূত হচ্ছে। ঝুঁকিপূর্ণ দেশগুলোর সুরক্ষায় প্রতিশ্রুতি ছাড়িয়ে পর্যাপ্ত অর্থায়ন ও কার্যকর অভিযোজন সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। এছাড়া মানবাধিকার রক্ষাকে কেবল অভ্যন্তরীণ বিষয় নয় বরং আন্তর্জাতিক ব্যবস্থার মৌলিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে নারী, শিশু ও বাস্তুচ্যুত মানুষের অধিকার নিশ্চিতে বৈশ্বিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সদর দপ্তরে ৮১তম সাধারণ পরিষদে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…

6 minutes ago

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…

9 minutes ago

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…

17 minutes ago

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…

35 minutes ago

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…

45 minutes ago

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…

1 hour ago

This website uses cookies.