Header Premium (728×90)

ইরানের সঙ্গে আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ১১। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের সঙ্গে আলোচনায় বসার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তিনি স্পষ্ট করেছেন যে, এখন পর্যন্ত এ ধরনের কোনো বৈঠক আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়নি।

মঙ্গলবার এনবিসি নিউজের ‘টুডে’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও জানান, ওয়াশিংটন ইরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে আপত্তি রাখে না। তবে তিনি শর্ত জুড়ে দিয়ে বলেন, এই বৈঠক তখনই অর্থবহ হবে যদি এর মাধ্যমে কোনো ইতিবাচক ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকে এবং আলোচনার মূল লক্ষ্য অর্জনের পথ সুগম হয়। রুবিও বলেন, ‘আমরা এ বিষয়ে উন্মুক্ত। তবে এই মুহূর্তে কোনো বৈঠক নির্ধারিত হয়েছে বলে আমার মনে হয় না। তবে বৈঠকের সম্ভাবনা থাকলে আমরা তা বিবেচনা করতে প্রস্তুত।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আলোচনার মূল উদ্দেশ্য হিসেবে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানোর ওপর জোর দেন। তিনি সাফ জানিয়ে দেন, ‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। কোনোভাবেই নয়।’

এদিকে এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য ইরানের একটি প্রতিনিধিদলকে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এই দলে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক গতকাল দুই দেশের মধ্যে পুনরায় কূটনৈতিক যোগাযোগের সম্ভাবনাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, দুই পক্ষের পুনরায় আলোচনায় বসা চলমান সংঘাত নিরসনের পথে সহায়ক হতে পারে। যদিও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক সংঘাত নিয়ে এখনো গভীর মতপার্থক্য বিদ্যমান, তবুও জাতিসংঘের অধিবেশনের ফাঁকে এই বৈঠকটি কূটনৈতিক যোগাযোগের নতুন সুযোগ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

4 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

4 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

4 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

4 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

4 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

5 hours ago

This website uses cookies.