ইয়েমেনের কৌশলগত বাব আল-মান্দেব অঞ্চল পরিদর্শন করেছেন ইরানের এলিট সামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একদল বিশেষজ্ঞ। হুথি বাহিনীর দুটি সামরিক সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে। সফরকালে ইরানি বিশেষজ্ঞরা ওই অঞ্চলের পাহাড়গুলোতে সুড়ঙ্গ খননকাজের তদারকি করার পাশাপাশি রাডার স্থাপনের বিষয়টি খতিয়ে দেখেছেন।
হুথিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা এই ইরানি বিশেষজ্ঞরা বাব আল-মান্দেব অঞ্চল ছাড়াও ইয়েমেনের মোখা বন্দর ও বিমানবন্দর এবং মোখার পূর্ব দিকে অবস্থিত জাবাল আল-নার সামরিক ক্যাম্প পরিদর্শন করেন। সূত্রগুলো জানিয়েছে, বিশেষজ্ঞরা মূলত মোখা ও বাব আল-মান্দেব এলাকার ওপর নজর রাখা পাহাড়গুলোতে সুড়ঙ্গ খননকাজের সরাসরি তদারকি করেছেন। একই সঙ্গে মোখার নিকটবর্তী এলাকা এবং দক্ষিণ লোহিত সাগরের জুকার দ্বীপে নতুন রাডার বসানোর প্রক্রিয়া নিয়েও তারা বিস্তারিত আলোচনা করেছেন।
জানা গেছে, হুথিদের নিয়ন্ত্রণে থাকা হোদেইদাহ শহর থেকে এই ইরানি বিশেষজ্ঞরা এসেছিলেন। গত বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে তারা পৃথকভাবে এসব কৌশলগত স্থান পরিদর্শন করেন।
এদিকে, এই পরিদর্শনের সমান্তরালে বাব আল-মান্দেব এলাকার ওপর নজর রাখা পাহাড়ি অঞ্চলে সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। ইয়েমেনের সরকারি সূত্রগুলো শনিবার এএফপিকে জানিয়েছে, ওই অঞ্চলের কাহবুব পাহাড়ি এলাকায় ইরান সমর্থিত হুথি ও সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার ধারাবাহিকতায় গত জুলাই মাস থেকেই ইয়েমেনের এই সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করেছে।
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০: ১২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০: ১৯
রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…
পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…
গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুই লাখ টাকার অনুদানের…
অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদ থেকে ১৯…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, কোনো ধরনের নিষেধাজ্ঞা…
জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। এই আলোচনার পর…
This website uses cookies.