ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত কৌশলগত বাব আল-মান্দাব প্রণালির কাছে সরকারি বাহিনীর সঙ্গে হুথি বিদ্রোহীদের তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে হুথি গোষ্ঠীর একজন শীর্ষ কমান্ডারসহ মোট সাতজন সদস্য নিহত হয়েছেন বলে ইয়েমেন সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
শনিবার মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইয়েমেনের উপ-তথ্যমন্ত্রী আবদুলবাসিত আল-কায়েদি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাব আল-মান্দাবের নিকটবর্তী কাহবুব ফ্রন্টে সরকারি বাহিনীর অভিযানে হুথি কমান্ডার ফিরাক মোহসেন আল-আসার নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা আরও ছয়জন সহযোগীও এই লড়াইয়ে প্রাণ হারিয়েছেন।
কাহবুব ফ্রন্টের পাহাড়ি এলাকাগুলো বাব আল-মান্দাব প্রণালির দিকে মুখ করে থাকায় এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক দিনগুলোতে এই ফ্রন্টে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে ব্যাপক লড়াই চলছে। ২০১৪ সালে হুথিরা রাজধানী সানা এবং দেশের বেশ কিছু প্রদেশ দখল করে নিলে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। পরবর্তী বছর, অর্থাৎ ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোট আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সহায়তার লক্ষ্যে দেশটিতে সামরিক হস্তক্ষেপ শুরু করে।
দীর্ঘদিন তুলনামূলক শান্ত থাকার পর চলতি জুলাই মাস থেকে ইয়েমেনের মারিব, আল-জাওফ, তাইজ, লাহজ ও আল-বায়দা প্রদেশের বিভিন্ন ফ্রন্টে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে লড়াই তীব্র হয়েছে। সাম্প্রতিক এই সংঘর্ষগুলোতে হুথিরা নিজেদের অগ্রগতি দাবি করার পাশাপাশি সৌদি আরবের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর কথাও জানিয়েছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে কনজ্যুমারস এসোশিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বিপিসির…
শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…
আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…
জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…
রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…
পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…
This website uses cookies.