সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। রয়টার্সের প্রকাশিত ছবি ও ভিডিওতে বিমানবন্দরের মহাসড়ক, মূল টার্মিনাল ভবন এবং অন্যান্য স্থাপনার দিকে ধোঁয়ার বিশাল স্তম্ভ দেখা যায়। এই ঘটনার আগে রাতে রাজধানীজুড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।
ইয়েমেনের হুতি গোষ্ঠী সমর্থিত হামলা বৃদ্ধির প্রেক্ষাপটে এই ঘটনাটি ঘটে। রাতের সেই বিস্ফোরণের শব্দের পর সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ রিয়াদ এবং রাজধানীর পূর্বে অবস্থিত আল-খারজ শহরের বাসিন্দাদের মোবাইল ফোনে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কবার্তা পাঠায়। তবে শনিবার সকালের দিকে কর্তৃপক্ষ জানায় যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেই সতর্কবার্তা প্রত্যাহার করে নেওয়া হয়।
রিয়াদের ওলায়া এলাকায় অবস্থানরত রয়টার্সের একজন সাংবাদিক জানান, সতর্কবার্তা তুলে নেওয়ার আগেই তিনি বিস্ফোরণের মতো শব্দ শুনতে পেয়েছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও কিছু জানা সম্ভব হয়নি। এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে সৌদি সরকারের মিডিয়া অফিসের কাছে জানতে চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.