ভারতের উত্তর প্রদেশের লখনউয়ে কিস্তিতে কেনা একটি মোবাইল ফোনের বকেয়া টাকা আদায়ের নামে এক তরুণের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নেহাল নামের ওই তরুণ লখনউয়ের শেষ প্রান্তের রাজারামখেরা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি দোকান থেকে ২১ হাজার ৫০০ রুপিতে মোবাইল ফোনটি কেনেন। ইএমআইয়ের মাধ্যমে কেনা এই ফোনের জন্য এক বছর ধরে প্রতি মাসে ২ হাজার ৭৯৯ রুপি করে কিস্তি দেওয়ার কথা ছিল। তবে নেহালের কোনো চাকরি বা নিয়মিত আয়ের উৎস না থাকা সত্ত্বেও দোকানদার ও সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানি তাকে ঋণ দেয়। ফলে প্রথম কিস্তিই পরিশোধ করতে পারেননি তিনি।
অভিযোগ রয়েছে, কিস্তির টাকা না পাওয়ায় শুভম ও অনিকেত নামের দুই রিকভারি এজেন্ট গত ৮ সেপ্টেম্বর নেহালের বাড়িতে গিয়ে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যান। এরপর তাকে একটি ব্লাড ব্যাংকে নিয়ে গিয়ে বাধ্যতামূলকভাবে রক্তদান করানো হয়। সেই রক্ত বিক্রি করে কিস্তির টাকা আদায় করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এরপর নেহালকে শুভমের বাড়িতে চারদিন আটকে রেখে পরিচারকের কাজ করতে বাধ্য করা হয়। তাকে ছেড়ে দেওয়ার আগে নেহালের দাদা রাজকুমারের কাছ থেকেও এক মাসের কিস্তির টাকা আদায় করে নেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
লখনউ সাউথের ডিএসপি মহম্মদ মুস্তাক জানান, অভিযুক্তরা নেহাল ও তার মায়ের ওপর নিয়মিত হেনস্থা চালাচ্ছিলেন। নেহালের মায়ের অভিযোগের ভিত্তিতে ১৪ সেপ্টেম্বর পুলিশ মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে। কল ডিটেইলসের সূত্র ধরে অভিযুক্তদের শনাক্ত করার পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শুভম ও অনিকেতকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরও একজন অভিযুক্ত এখনো পলাতক রয়েছেন, যার সন্ধান দিতে পুলিশ ২৫ হাজার রুপি পুরস্কার ঘোষণা করেছে। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনায় সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানি ও ব্লাড ব্যাংকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.