Header Premium (728×90)

ডায়ানার মৃত্যুর পর চার্লসকে ‘লটারি বিজয়ী’ মনে হয়েছিল: চার্লস স্পেন্সার

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর তাঁর সাবেক স্বামী ও বর্তমান ব্রিটিশ রাজা চার্লসকে দেখে মনে হয়েছিল তিনি যেন লটারি জিতেছেন। ডায়ানার ভাই চার্লস স্পেন্সারের লেখা নতুন একটি বইয়ে এমন বিস্ফোরক দাবি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলে বইটির কিছু অংশ প্রকাশিত হওয়ার পর বিষয়টি সামনে আসে।

স্পেন্সার তাঁর বইয়ে লিখেছেন, ১৯৯৭ সালে ডায়ানার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর চার্লস অন্যান্য শুভাকাঙ্ক্ষীদের মতো শোকাতুর বা বাক্‌রুদ্ধ ছিলেন না। উল্টো তাঁকে বেশ প্রফুল্ল দেখাচ্ছিল। স্পেন্সারের ভাষ্যমতে, ‘শোক প্রকাশ করতে গিয়ে তাঁর গলাও ধরে আসেনি। তখন আমার মনে হয়েছিল, তিনি যেন লটারি জিতেছেন।’

বইটিতে আরও উল্লেখ করা হয়েছে, পেছন ফিরে তাকালে মনে হয়, ডায়ানাকে হারানোর কষ্টের চেয়ে, যাঁকে তিনি মনেপ্রাণে ভালোবাসতেন—সেই ক্যামিলা পার্কারকে বিয়ে করার সুযোগের বিষয়টিই চার্লসের মনে প্রথম উঁকি দিয়েছিল।

বইটির নতুন প্রকাশিত অংশে ডায়ানার মানসিক যন্ত্রণার কথাও উঠে এসেছে। এতে দাবি করা হয়েছে, মানসিক চাপের কারণে ডায়ানা কয়েকবার নিজেই গাড়ি চালিয়ে যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলে আত্মহত্যার জন্য পরিচিত একটি জায়গায় গিয়েছিলেন। তবে নিজের দুই ছেলে উইলিয়াম ও হ্যারির কথা ভেবে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।

ডায়ানার জীবনের শেষ দিকে সম্পর্কের টানাপোড়েন নিয়ে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারের কথা উল্লেখ করে বলা হয়, ১৯৯২ সালে চার্লস ও ডায়ানা আলাদা হয়ে যান এবং ১৯৯৬ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। ওই সাক্ষাৎকারে ডায়ানা ক্যামিলা পার্কারের উপস্থিতির দিকে ইঙ্গিত করে বলেছিলেন, ‘আমাদের এ বিয়েতে আসলে আমরা তিনজন ছিলাম।’ পরবর্তীতে ২০০৫ সালে চার্লস ক্যামিলা পার্কারকে বিয়ে করেন। ১৯৯৭ সালে প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় প্রেমিক দোদি আল-ফায়েদসহ নিহত হন ডায়ানা।

এদিকে স্পেন্সারের বইয়ের প্রথম অংশ প্রকাশের পর রাজপরিবার বিরল এক পদক্ষেপ নেয়। চার্লসের মুখপাত্রের মাধ্যমে জানানো হয়, শোক মানুষের যুক্তি, বিচারবোধ ও স্মৃতিশক্তিকে প্রভাবিত করতে পারে। তবে বইটির নতুন প্রকাশিত অংশ নিয়ে রাজপ্রাসাদের পক্ষ থেকে আর কোনো মন্তব্য করা হয়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে কনজ্যুমারস এসোশিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বিপিসির…

17 minutes ago

সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ

শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…

46 minutes ago

আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী

আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…

52 minutes ago

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা

জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…

54 minutes ago

বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ

রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…

60 minutes ago

ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট

পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…

1 hour ago

This website uses cookies.