ভারত থেকে ব্রিকস সম্মেলন শেষে দেশে ফেরার পরপরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) বিষয়টি নিয়ে একটি ফ্যাক্টচেক প্রকাশ করেছে। মন্ত্রণালয়ের ফ্যাক্টচেক টিম স্পষ্টভাবে জানিয়েছে যে, এই দুই রাষ্ট্রনেতার অসুস্থতা নিয়ে ছড়িয়ে পড়া পোস্টগুলো সম্পূর্ণ ‘বিভ্রান্তিকর’। এ ধরনের ‘বিদ্বেষপূর্ণ পোস্ট’ ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকার জন্য তারা সবাইকে সতর্ক করেছে।
নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের সময় শি জিনপিং অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে গুজব রটেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, ভারত ছাড়ার সময় তার হাঁটতে কষ্ট হচ্ছিল এবং চীনে ফেরার পর তাকে বেইজিংয়ের ৩০১ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এসব দাবির সপক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। সম্মেলনের নির্ধারিত কর্মসূচিতে শি জিনপিং সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেছেন।
শি জিনপিংকে নিয়ে ছড়ানো কিছু ভিডিও ও ছবি পরে ভুয়া বা এআই-নির্মিত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া সম্মেলনের প্রথম দিনে প্রধানমন্ত্রী মোদির বক্তব্যের মাঝখানে শি’র দিকে তাকিয়ে ‘ইজ ইট ওকে?’ বলার ঘটনাটিকেও তার অসুস্থতার প্রমাণ হিসেবে প্রচার করা হয়েছিল। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, মোদির সেই প্রশ্নটি শি’র কানে থাকা অনুবাদ যন্ত্র নিয়ে ছিল, তার স্বাস্থ্য নিয়ে নয়।
এদিকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে নিয়েও অসুস্থতার গুজব ছড়িয়ে পড়ে। তার দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, চিকিৎসকদের পরামর্শে তিনি কিছু জনসম্পৃক্ত কর্মসূচি থেকে বিরত থেকে বিশ্রাম নিচ্ছেন। তবে তার অসুস্থতার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.