নেপালে ভয়াবহ বন্যার পর বাংলাদেশ সরকারের দেওয়া ১০ লাখ মার্কিন ডলার মানবিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। গত ১০ সেপ্টেম্বর তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চিঠিতে বালেন্দ্র শাহ উল্লেখ করেন, গত ২৬ আগস্ট নেপালে আঘাত হানা আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় অনেক মানুষ প্রাণ হারিয়েছেন, ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়েছে এবং মানুষের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্যোগের প্রভাব দেশটির বিভিন্ন সম্প্রদায়ের ওপর পড়েছে।
নেপালের প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের পক্ষ থেকে পাওয়া ১০ লাখ মার্কিন ডলারের এই মানবিক সহায়তা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধার ও জীবন পুনর্গঠনে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। এই সহায়তা নেপালের মানুষের হৃদয়ে বাংলাদেশের জন্য একটি বিশেষ স্থান তৈরি করেছে বলেও তিনি চিঠিতে উল্লেখ করেন।
এছাড়া, বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যায় নিহতদের জন্য শোকপ্রস্তাব গ্রহণের বিষয়টিও চিঠিতে তুলে ধরেন বালেন্দ্র শাহ। তিনি বলেন, এই উদ্যোগ নেপালের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের আন্তরিক সহমর্মিতা ও সংহতির একটি বড় বহিঃপ্রকাশ। নেপাল বাংলাদেশকে কেবল ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধু হিসেবে বিবেচনা করে এবং দুই দেশের মানুষের মধ্যে বিদ্যমান শক্তিশালী সম্পর্কের কথাও তিনি চিঠিতে পুনর্ব্যক্ত করেন।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…
ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…
নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…
নাটোর সদর উপজেলার জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি নূর হোসেন একটি…
রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন…
This website uses cookies.