ইন্দোনেশিয়ার জাভা সাগরে ‘ভিরগো ট্রান্সপোর্ট ৮’ নামের একটি ফেরি মাত্র ১০ মিনিটেরও কম সময়ে উল্টে যাওয়ার পর অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন পাঁচ বন্ধু। উত্তাল সাগরে প্রায় ১০ ঘণ্টা ভেসে থাকার পর উদ্ধার পান তারা। তবে এই ভয়াবহ দুর্ঘটনায় ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো ১২৯ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। ২৩৪ জন আরোহী নিয়ে ফেরিটি দুর্ঘটনার কবলে পড়েছিল।
দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা রিজকি এপ্রিলিয়ানশাহ নামের এক যাত্রী ও জাহাজের ওয়েটার জানান, ১৩ সেপ্টেম্বর রাত ১টার দিকে তিনি যখন ওপরের ডেকে ঘুমাচ্ছিলেন, তখন তার বন্ধুরা তাকে ডেকে তোলেন এবং লাইফ জ্যাকেট নিতে বলেন। ঘুম থেকে উঠেই রিজকি দেখতে পান যে, পুরো জাহাজটি ইতোমধ্যে প্রায় ৩০ ডিগ্রি বাঁ দিকে কাত হয়ে গেছে। মাত্র তিন মাস ধরে ওই ফেরিতে কাজ করছিলেন তিনি।
রিজকির বর্ণনা অনুযায়ী, ৩ থেকে ৪ মিটার উঁচু বিশাল ঢেউয়ের আঘাতে ফেরিটি ক্রমাগত আরও বেশি কাত হতে থাকে। আতঙ্কিত হয়ে তারা কক্ষ থেকে বের হয়ে আসেন। তিনি অভিযোগ করেন, বিপদের সময় জাহাজে কোনো সতর্কবার্তা বা অ্যালার্ম বাজানো হয়নি। ফলে অনেক যাত্রীই আসন্ন বিপদ সম্পর্কে জানতে পারেননি বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। কক্ষ থেকে বের হওয়ার পরপরই রিজকি রেলিংয়ের ওপর পড়ে যান এবং ঢেউয়ের তোড়ে বন্ধুরা একে অপরকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ঢেউ তাদের সাগরে ভাসিয়ে নিয়ে যায়।
সাগরে পড়ার পর ডুবে যাওয়া ফেরি থেকে প্রায় ১৫ মিটার দূরে ভাসতে থাকা একটি ১২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার খুঁজে পান তারা। সেই সিলিন্ডারটি আঁকড়ে ধরেই রিজকি ও তার চার বন্ধু সাগরে ভাসতে থাকেন। তাদের চোখের সামনেই ফেরিটি সম্পূর্ণ উল্টে যায়। প্রায় ১০ ঘণ্টা সাগরে অসহায়, ক্লান্ত ও শ্বাসরুদ্ধকর অবস্থায় ভেসে থাকার পর একটি অন্য জাহাজ তাদের দেখতে পেয়ে উদ্ধার করে। এই ভয়াবহ অভিজ্ঞতার পর মানসিকভাবে বিপর্যস্ত রিজকি আর কখনো সমুদ্রে কাজ করতে চান না বলে জানিয়েছেন।
এদিকে অ্যালার্ম না বাজানোর অভিযোগের বিষয়ে ফেরি পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ভিরগো কারিয়া শিপিং’ স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, ওই সময় জাহাজে কর্মরত ক্রুদের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই না করা পর্যন্ত তারা কোনো মন্তব্য করতে পারবে না। ‘ভিরগো ট্রান্সপোর্ট ৮’ ফেরিটি পূর্ব জাভার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে বোর্নিও দ্বীপের বানজারমাসিনের উদ্দেশে রওনা হয়েছিল। প্রায় ৫১০ কিলোমিটার দীর্ঘ এই রুটে পৌঁছাতে সাধারণত ২০ ঘণ্টা সময় লাগে। ১২ সেপ্টেম্বর বিকেলে সুরাবায়া বন্দর ছাড়ার পর ১৩ সেপ্টেম্বর সকালে ফেরিটি নিখোঁজ হয়। পরবর্তীতে বানজারমাসিন বন্দর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে উল্টে থাকা অবস্থায় ফেরিটির সন্ধান মেলে।
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৫৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১: ০৫
হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ও বড় পরিসরে নির্মিত…
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রকল্পে কর্মরত বিতর্কিত কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের (পিডি) অতীত…
এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাপানের টোকাই সিটিজেন…
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রীজ এলাকায় বাসের ধাক্কায় আকরাম বিশ্বাস নামে এক পথচারী…
সরকার ‘গণ খাতে ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে। এর মাধ্যমে গত ২০ বছরে অনুকূল…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা…
This website uses cookies.